12-03-2026

যা লেখা আছে তার বাইরে না যাওয়া

যেন আমরা কখনো মানুষকে একে অন্যের বিরুদ্ধে তুলে না ধরি, বরং যা লেখা আছে তার মধ্যেই থেকে সকল শিক্ষকের মধ্যে ঈশ্বরের কাজকে সম্মান করি এবং নম্র হৃদয়ে তাঁর বাক্য অনুযায়ী জীবন যাপন করি।
10-03-2026

মিথ্যা জ্ঞান

জগতের জ্ঞান নয়, ঈশ্বরের জ্ঞানই আমাদের পথপ্রদর্শক। আসুন, নম্র হৃদয়ে তাঁর বাক্যের কাছে নিজেদের জ্ঞান সমর্পণ করি এবং খ্রীষ্টকে অনুসরণ করে সত্যিকারের প্রজ্ঞায় চলি।
05-03-2026

মণ্ডলীর একমাত্র ভিত্তি

আজ আমরা নিশ্চিত করি—আমাদের বিশ্বাস ও সেবার একমাত্র ভিত্তি যেন যীশু খ্রীষ্টই হন। আসুন, তাঁর সত্যে স্থির থেকে এমন জীবন গড়ি যা ঝড়ের মাঝেও অটল থাকে এবং অন্যদেরও তাঁর দিকে পরিচালিত করে।
03-03-2026

ঈশ্বরই বৃদ্ধি দেন

আমরা শুধু বপন ও সেচ করি, কিন্তু বৃদ্ধি দেন ঈশ্বরই। তাই তুলনা বা গর্ব নয়, বিশ্বস্তভাবে নিজের দায়িত্ব পালন করি এবং ফলাফলের জন্য সম্পূর্ণভাবে তাঁর উপর নির্ভর করি।
26-02-2026

অনাত্নিক লোকবৃন্দ

আমরা কি আধ্যাত্মিকভাবে বৃদ্ধি পাচ্ছি, নাকি জাগতিকতায় স্থির হয়ে আছি? প্রতিদিন ঈশ্বরের বাক্যে সময় দিয়ে, প্রার্থনায় স্থির থেকে এবং খ্রীষ্টের শিক্ষায় চলার মাধ্যমে আমরা পরিপক্ক বিশ্বাসে এগিয়ে যেতে পারি।
09-09-2025

পুনরুত্থানের শ্রেণীক্রম

কিন্তু প্রত্যেক জন আপন আপন শ্রেণীতে; খ্রীষ্ট অগ্রিমাংশ, পরে খ্রীষ্টের লোক সকল তাঁহার আগমনকালে।  তৎপরে পরিণাম হইবে; তখন তিনি সমস্ত আধিপত্য এবং সমস্ত কর্তৃত্ব ও পরাক্রম লোপ করিলে পর পিতা ঈশ্বরের হস্তে রাজ্য সমর্পণ করিবেন।  কেননা যাবৎ তিনি “সমস্ত শত্রুকে তাঁহার পদতলে না রাখিবেন,” তাঁহাকে রাজত্ব করিতেই হইবে।  শেষ শত্রু যে মৃত্যু, সেও বিলুপ্ত হইবে।.
02-09-2025

সকল কিছুই খ্রীষ্টেতে বশীভুত করা

Óকারণ তিনি সকলই বশীভূত করিয়া তাঁহার পদতলে রাখিলেন।  কিন্তু যখন তিনি বলেন যে, সকলই বশীভূত করা হইয়াছে, তখন স্পষ্ট দেখা যায়, যিনি সকলই তাঁহার বশীভূত করিলেন, তাঁহাকে বাদ দেওয়া হইল। আর সকলই তাঁহার বশীভূত করা হইলে পর পুত্র আপনিও তাঁহার বশীভূত হইবেন, যিনি সকলই তাঁহার বশে রাখিয়াছিলেন; যেন ঈশ্বরই সর্বেসর্বা হনÓ।
26-08-2025

মৃত্যুর হুলকে ধ্বংস করা

পুনরুত্থান আমাদের জন্য সুসংবাদ কারণ এটা নিশ্চিত করে যে মৃত্যুর কোন শেষ কথা নাই।  খ্রীষ্টের জন্য যেমন মৃত্যুর শেষ কথা নাই ঠিক তেমনি বিশ্বাসীদের জন্যও মৃত্যুর শেষ কথা নাই।  কেননা যীশু হলেন মৃতগনের পুনরুত্থানের অগ্রিমাংশ, যারাই তার উপর বিশ্বাস করবে, তারা সকলেই তাঁর আগমনের সময় পুনরুত্থিত হইবে। 
19-08-2025

তীমথিয় এবং আপল্লো

“তীমথিয় যদি আইসেন, তবে দেখিও, যেন তিনি তোমাদের কাছে নির্ভয়ে থাকেন, কেননা যেমন আমি করি, তেমনি তিনি প্রভুর কার্য করিতেছেন; অতএব কেহ তাঁহাকে হেয়জ্ঞান না করুক।  11 c`, কিন্তু তাঁহাকে শান্তিতে আগাইয়া দিবে, যেন তিনি আমার নিকটে আসিতে পারেন, কারণ আমি অপেক্ষা করিতেছি যে, তিনি ভ্রাতৃগণের সহিত আসিবেন।