করিন্থীয় মণ্ডলীর প্রতি পৌলের প্রথম পত্রের শেষ দিকে এসে, তিনি করিন্থীয়ের বিশ্বাসীদেরকে তার যাত্রার পরিকল্পনা এবং যিহুদায় কষ্টে থাকা খ্রীষ্টিয়ানদের দারিদ্রতা লাগবের জন্য যে দান সংগৃহীত হয়েছে তা কিভাবে দেওয়া হবে সেই বিষয়ে তাদেরকে জানতে দিয়েছেন। আমরা এটা ১ করিন্থীয় ১৬:১-৩ পদে দেখতে পাই, যেখানে প্রেরিত, একসময় করিন্থে উপস্থিত হয়ে, যারা যিরুশালেমে এই অনুদান নিয়ে যাবে তাদের সাথে একটি সুপারিশ পত্র প্রেরণের কথা দিয়েছিলেন। মুলত, এই সুপারিশপত্র প্রমান করবে যে, অনুদান অন্যান্য বিশ্বাসীদের কাছ থেকে আসছে। যাই হউক, আজকের শাস্ত্রাংসে আমরা যেমন দেখতে পাই, পৌল উল্লেখ করেছেন যে, তিনি দেশের মধ্যদিয়ে যাত্রা করবেন “যদি যাওয়া উপযুক্ত হয়” (৪ পদ)।