
তীমথিয় এবং আপল্লো
19-08-2025
সকল কিছুই খ্রীষ্টেতে বশীভুত করা
02-09-2025মৃত্যুর হুলকে ধ্বংস করা
“মৃত্যুর হুল পাপ ও পাপের বল ব্যবস্থা। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হউক, তিনি আমাদের প্রভু যীশু খ্রীষ্ট দ্বারা আমাদিগকে জয় প্রদান করেন” (৫৬-৫৭ পদ)।
পুনরুত্থান আমাদের জন্য সুসংবাদ কারণ এটা নিশ্চিত করে যে মৃত্যুর কোন শেষ কথা নাই। খ্রীষ্টের জন্য যেমন মৃত্যুর শেষ কথা নাই ঠিক তেমনি বিশ্বাসীদের জন্যও মৃত্যুর শেষ কথা নাই। কেননা যীশু হলেন মৃতগনের পুনরুত্থানের অগ্রিমাংশ, যারাই তার উপর বিশ্বাস করবে, তারা সকলেই তাঁর আগমনের সময় পুনরুত্থিত হইবে। আমরা যদি তার আগেই মৃত্যু বরণ করি, আমাদের শারীরিক দেহ কবরে শায়িত থাকবে কিন্তু আমরা সচেতনভাবে স্বর্গে বাস করব। কিন্তু যখন চুড়ান্তভাবে মহা তূড়ীধ্বনী হবে, আমাদের দেহগুলো উত্থাপিত হবে এবং গৌরবান্বিত হবে, এবং আমাদের আত্নাগুলো তাদের সাথে সন্মিলিত হবে। সেই দিনে, ঈশ্বর মুলত যেমনটি চেয়েছিলেন সমস্ত কিছু তেমনি হবে। বস্তুত, এটা আরও মহত্তর হবে কারণ ক্ষয় এবং মৃত্যু আর কখনই সৃষ্টিতে প্রবেশ করবে না (১ করিন্থীয় ১৫:১-৫২; প্রকাশিতবাক্য ২১:১-২২:৫; আরও দেখুন ফিলিপীয় ১:২৩)।
আজকের শাস্ত্রাং‡স পৌল আমাদেরকে বলেন যে, শেষ দিনের পুনরুত্থান যিশাইয় ২৫ অধ্যায়ের ভাববানীকে পুর্ণ করবে যে, মৃত্যুকে চিরকালের জন্য গ্রাস করা হবে (১ করিন্থীয় ১৫:৫৩-৫৫)। মৃত্যু হলো শেষ চুড়ান্ত শত্রু যা খ্রীষ্ট পরাজিত করবেন (২৬ পদ)। যেকোনভাবে, যিশাইয়ের এই উদ্ধৃতি উল্লেখ করে যে ঈশ্বরের লোকেরা পুনরুত্থানের এবং মৃত্যুর শেষে সহস্রবছরের অপেক্ষায় আছে।
যিশাইয়ের উদ্ধৃতি দেওয়ার পর, পৌল হোশেয় ১৩:১৪ পদের দিকে দৃষ্টি আকর্ষন করেছেন যা মৃত্যুর প্রতি একটি উপহাস হিসাবে দেখা যায় (১ করিন্থীয় ১৫:৫৫)। মুলত, তিনি বিশেষভাবে বলছেন যে বিশ্বাসীদের হৃদয়ে ভয় সৃষ্টি করার মৃত্যুর আর কোন ক্ষমতাই নাই। যদিও মুত্যুতে যে শারীরিক কষ্ট সম্পৃক্ত আছে তা আমরা নাও কামনা করতে পারি, মৃত্যু চুড়ন্তভাবে খ্রীষ্টিয়ানদের আঘাত করতে পারবে না। ৫৬-৫৭ পদে পৌল এই বিষয়ের উপর অর্থাৎ কেন মৃত্যুর বিজয় বা হুল নাই সেই বিষয়ে, খ্রীষ্টের কাজের উপর এবং ব্যবস্থার উপর যা আরও বিস্তারিতভাবে রোমীয় ৭ এবং গালাতীয় ৩ অধ্যায়ে দেখা যায় তার উপর সচেতনভাবে শিক্ষা উপস্থাপন করে বিস্তৃতভাবে ব্যাখ্যা করেছেন। মৃত্যুর হুল আসে পাপ থেকে, কেননা পাপই মৃত্যুকে নিশ্চিত করে। পাপের ক্ষমতা হলো ব্যবস্থা কারণ আমাদের পতিত স্বভাব পাপের উত্তর ব্যবস্থাকে নিয়ে এমন কিছুতে ভাঁজ দিয়েছে যা আমাদেরকে এটা ভাঙ্গতে উৎসাহিত করে। তথাপি খ্রীষ্ট তাঁর মৃত্যু এবং পুনরুত্থানের মাধ্যমে, খ্রীষ্টিয়ানদের জন্য মৃত্যু যে পাপের শাস্তি ছিল সেই মৃত্যুকে সরিয়ে দিয়েছেন, এবং আমাদেরকে পাপ থেকে এবং ব্যবস্থার দাসত্ব থেকে যা আমাদেরকে দোষী করে এবং যা আমাদেরকে আরও বেশী পাপ করতে প্ররোচিত করে তা থেকে স্বাধীন করেছেন। আমাদের বিজয় রয়েছে কারণ আমরা আদম থেকে খ্রীষ্টেতে নিয়ে আসা হয়েছে, যেখানে আমরা প্রেম এবং ঈশ্বরের বাধ্য হওয়ার শক্তি লাভ করি। পুরিটান বাইবেল পন্ডিত লিখেছেন: “খ্রীষ্ট, মৃত্যু দ্বারা, এই হুল দূর করেছেন। তিনি পাপের প্রায়শ্চিত্ত করেছেন; তিনি এর ক্ষমা ধারণ করেছেন। তাই এটি হিস হিস করতে পারে, কিন্তু এটি ক্ষতি করতে পারে না”
ঈশ্বরের মুখ
খ্রীষ্টিয়ান হিসাবে, যেভাবে মvনুষ মারা যায় বা মৃত্যুর প্রক্রিয়ার জন্য ভয় পেতে পারি কারণ এটা প্রায়ই কষ্টকর। তথাপি, আমাদের এটাকে ভয় পাওয়ার প্রয়োজন নাই। কেননা খ্রীষ্টিয়ানদের জন্য, তারা মৃত্যুকে পাপের জন্য ঈশ্বরের ক্রোধ হিসাবে না কিন্তু সেই মধ্যবর্তী অবস্থানে স্থানান্তরের অভিজ্ঞতা, যেখানে তারা খ্রীষ্টের সাথে থাকবে। আমরা যদি খ্রীষ্টেতে বিশ্বাস করি, আমাদের মৃত্যুকে ভয় পাওয়ার প্রয়োজন নাই, কেননা ঈশ্বর আমাদেরকে তাঁর আরও নিকটে নিয়ে যাওয়ার জন্য এটাকে ব্যবহার করতে পারেন।
এই প্রবন্ধটি মূলতঃ লিগনিয়্যার মিনিস্ট্রিজ ব্লগে প্রকাশিত হয়েছিল।


