5 Things You Should Know About the Apostle Paul

প্রেরিত পৌল সম্বন্ধে যে ৫টি বিষয় আপনার জানা উচিত

11-09-2026
5 Things You Should Know About the Apostle Paul

প্রেরিত পৌল সম্বন্ধে যে ৫টি বিষয় আপনার জানা উচিত

11-09-2026

মোশি সম্বন্ধে ৫টি বিষয় যা আপনার জানা উচিত

5 Things You Should Know About Moses

মোশি বাইবেলের একটি খুবই গুরুত্বপূর্ণ চরিত্র। এখানে, তার সম্বন্ধে ৫টি বিষয় হয়তো আপনি জানেন নাঃ

১. তিন ভাই বোনের মধ্যে মোশি ছিলেন সবচেয়ে ছোট।

তার বোন, মরিয়ম, শিশু মোশির প্রতি কি ঘটেছিল তা দেখে রাখার মতো, এবং পরে ফৌরণের কন্যার সাথে মধ্যস্থতা করার মতো যথেষ্ট বড় ছিলেন (যাত্রাপুস্তক ২:১-১০)। তার ভাই হারোণ, তার থেকে তিন বছরের বড় ছিলেন (তুলনা করুন গণনাপুস্তক ৩৩:৩৯ এবং দ্বিতীয়বিবরণ. ৩৪:৬)।

২. মোশির জীবন চল্লিশ বছর করে তিনটি ভাগে বিভক্ত ছিল।

যাত্রাপুস্তক ২ একথা উল্লেখ না করলেও, প্রেরিত ৭:২৩ আমাদেরকে বলে যে মোশি যখন সেই মিশরীয়কে হত্যা করেন তখন তিনি চল্লিশ বছর বয়সী ছিলেন। প্রেরিত ৭:৩০ পদে বলা হয়েছে, মোশি চল্লিশ বছর মরুভূমিতে মেষ চরানোর পর ঈশ্বর জ্বলন্ত ঝোপের মধ্যে তাঁর কাছে দেখা দিয়েছিলেন। তারপরে, দ্বিতীয়বিবরণ ৩৪:৬  পদ আমাদেরকে বলে যে মোশি ১২০ বছর বয়সে মারা যান। তাই মোশি ৪০ বছর মিশরে, ৪০ বছর প্রান্তরে মেষ চড়িয়ে, এবং চল্লিশ বছর প্রান্তরে ই্স্রায়েল জাতিকে নেতৃত্ব দিয়ে কাটিয়েছিলেন।

৩. মোশি একজন কূশীয়া স্ত্রীলোককে বিয়ে করেছিলেন (গণনাপুস্তক ১২:১)।

আমরা জানি যে তিনি মিদিয়নীয় একজন যাজকের কন্যা শিপ্পোরাকে বিয়ে করেছিলেন (যাত্রাপুস্তক ২:১৬,২১)। কিন্তু গণনাপুস্তক ১২ অধ্যায়ে কূশীয় স্ত্রীর কথা উল্লেখ করা হয়েছে, তিনি কি শিপ্পোরাই ছিলেন? আগষ্টিন এবং কেলভিনের মতো কয়েকজন মনে করেন যে, শিপ্পোরা এবং কূশীয় স্ত্রী একই স্ত্রীলোক ছিলেন। অন্যরা মনে করেন কূশীয় স্ত্রীলোক ছিল দ্বিতীয় স্ত্রী, যেহেতু কূশ সাধারণত ইথিয়পিয়াকে ইংগিত করে। যেহেতু বাইবেল নিজেই এই বিষয়ে আমাদের আর কোনো বিস্তারিত দেয়নি, তাই বিষয়টি অমীমাংসিত হিসেবেই রেখে দিতে হবে।

৪. মোশি ছিলেন, “অত্যন্ত নম্র, পৃথিবীর অন্য সব মানুষের চেয়ে বেশি নম্র।(গণনাপুস্তক. ১২:৩)।

এই বিবৃতিটি সম্ভবত মোশির নিজের কাছ থেকে এসেছে যা কিছুটা সাংঘর্ষিক মনে হয়। একজন নম্র ব্যক্তি কি নিজের সম্বন্ধে এমন কিছু লিখতে পারেন? সমালোচক পণ্ডিতেরা এই বিবৃতিটিকে একটি ইংগিত হিসাবে নেন যে, মোশি এটা লিখেননি। কিন্তু সঠিকভাবে বুঝলে এই প্রেক্ষাপটের জন্য এমন বিবৃতিটি খুবই গুরুত্বপুর্ণ। মরিয়ম এবং হারোণ, মোশির নেতৃত্ব অধিকার নিয়ে মোশির বিরুদ্ধে একটি অভিযোগ উত্থাপন করেছিলেন। এমন পরিস্থিতিতে ক্রোধ এবং বিরক্তির সাথে তাদের জবাব না দিয়ে বরং তিনি ঈশ্বরকে তার পক্ষে কথা বলতে দিয়েছিলেন। কেইল ও ডেলিটজসকের ভাষ্যগ্রন্থে, “তিনি সকল মানুষের মধ্যে সব চেয়ে নম্র হওয়ার কারণে, তিনি তাঁর বিরুদ্ধে এই আক্রমণের বিচার শান্তভাবে সর্বজ্ঞ এবং ধার্মিক বিচারক, যিনি তাকে এই কাজের জন্য আহবান এবং যোগ্য উভয়ই করেছেন তার উপর ছেড়ে দিতে পেরেছিলেন।”1

৫. রূপান্তরের পর্বতে মোশি এবং এলিয়, যীশুর সঙে একসাথে আর্বিভুত হয়েছিলেন (মথি ১৭:১-৮; মার্ক ৯:২-৮; লূক ৯:২৮-৩৬ )।

কেন মোশি এবং এলিয় যীশুর সাথে দেখা গেলো এবং পুরাতন নিয়মের আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের না এটা একটি বিতর্কের বিষয়। কেউ কেউ মনে করেন যে, মোশি এবং এলিয় যথাক্রমে ব্যবস্থা এবং ভাববাদীদেরকে প্রতিনিধিত্ব করেন। একসাথে, ব্যক্তিগতভাবে, তারা সমস্ত পুরাতন নিয়মকে প্রতিনিধিত্ব করেন। অনান্যরা, মনে করেন যে, তারা দুইজন পুরাতন নিয়মের দুটি প্রধান আশ্চর্য কাজের সময়কালকে প্রতিনিধিত্ব করেন। আমার নিজস্ব ধারণা হল, মোশি এবং এলিয় ছিলেন পুরাতন নিয়মের দুই জন ব্যক্তি যারা সিনয় পর্বতে প্রভুর সঙ্গে সাক্ষাত করেছেন। তাই এভাবে, প্রভুর উজ্বল রূপ গ্রহণের সময় বা রূপান্তরের সময় তার সাথে তাদের সাক্ষাৎ করা যথার্থ ছিল, এর মাধ্যমে তারা তাঁর মশীহের পরিচয়কে নিশ্চিত করেন।

এই প্রবন্ধটি মূলতঃ লিগনিয়্যার মিনিস্ট্রিজ ব্লগে প্রকাশিত হয়েছিল।

বেনজামিন শো

বেনজামিন শো

ড. বেনজামিন শো হলেন ফ্লা. সেন্ডফোর্ড এর রিফরমেশান বাইবেল কলেজের একজন প্রেফেসর। তিনি একলেসিয়াসটেস: লাইফ ইন এ ফলেন ওয়ার্ল্ড এই বইয়ের লেখক।