Blessed Are the Pure in Heart, for They Shall See God

ধন্য তারা, যাদের অন্তঃকরণ নির্মল কারণ তারা ঈশ্বরের দর্শন পাবে

13-11-2026
Blessed Are the Pure in Heart, for They Shall See God

ধন্য তারা, যাদের অন্তঃকরণ নির্মল কারণ তারা ঈশ্বরের দর্শন পাবে

13-11-2026

পাপের কি কোন মাত্রাভেদ আছে?

Are There Degrees of Sin

ঐতিহাসিকভাবে বলতে গেলে রোমান ক্যাথলিক এবং প্রটেষ্ট্যান্ট ধর্ম (মণ্ডলী) উভয়ই মনে করে যে, পাপের বিভিন্ন মাত্রা রয়েছে। রোমান ক্যাথলিক মণ্ডলী গুরুতর পাপ এবং লঘু পাপের মধ্যে পার্থক্য করে থাকে। সেই পার্থক্যের মূল বিষয় হলো, কিছু পাপ এতটাই স্থুল, জঘন্য ও গুরুতর যে সেগুলো সংগঠিত হলে আত্মিক মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়; অর্থাৎ বিশ্বাসীদের আত্মার মধ্যে বিদ্যমান ধার্মিকতার অনুগ্রহকে ধ্বংস করে দেয়। তাদের ধর্মতত্ব অনুযায়ী, সব পাপই সেই মাত্রায় ধ্বংসাত্মক, তা নয়। এমন কিছু প্রকৃত পাপ আছে যা লঘু পাপ হিসেবে গণ্য হয়। এসব পাপের পরিনতির দিক থেকে কম গুরুতর, কিন্তু গুরুতর পাপের মতো ধার্মিকপরিগণিতকরণকে ধ্বংস করার ক্ষমতা নেই।

অনেক প্রটেষ্ট্যান্টগণ পাপের মাত্রাগত পার্থক্যের ধারণাকে প্রত্যাখ্যান করেছেন, কারণ তারা জানেন যে প্রটেষ্ট্যান্ট সংষ্কার আন্দোলন রোমান ক্যাথলিক চার্চের করা গুরুতর পাপ এবং লঘু পাপের মধ্যে পার্থক্যটি প্রত্যাখ্যান করেছিল। এর ফলে, তারা চটজলদি এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, প্রোটেষ্ট্যান্ট মতবাদে পাপের মধ্যে কোন পার্থক্য বা মাত্রাভেদ নেই। 

আমাদের স্বয়ং সংষ্কারকদের দৃষ্টি ভঙ্গিতে ফিরে যাওয়া উচিত। জন কেলভিন ছিলেন রোমান ক্যাথলিক মণ্ডলী এবং তাদের ‍গুরুত্বর পাপ এবং লঘু পাপের মধ্যেকার পার্থক্যের বিরুদ্ধে তিনি একজন স্পষ্টভাষী সমালোচক। কেলভিন বলেছেন যে, সমস্ত পাপই গুরুতর, এই অর্থে যে তা মৃত্যুর যোগ্য। যাকোব পুস্তক আমাদের স্মরণ করিয়ে দেয়, “যে লোক সমস্ত আইন-কানুন পালন করেও মাত্র একটা বিষয়ে পাপ করে সে সমস্ত আইন-কানুন অমান্য করেছে বলতে হবে (যাকোব ২:১০)। এমন কি অতি সামান্য পাপও মহাজাগতিক এক বিশ্বাসঘাতকতার শামিল। আমরা এই মাত্রায় আমাদের কর্মকাণ্ডের গুরুতরতা উপলদ্ধি করতে ব্যর্থ হই কিন্তু এটাই সত্য। 

আমি যখন পাপ করি, তখন আমি সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছার উর্ধে আমার ইচ্ছাকেই বেঁছে নিই। তা করার মধ্যদিয়ে পরোক্ষভাবে আমি বোঝাই যে আমি ঈশ্বরের চেয়ে বেশী বুদ্ধিমান, জ্ঞানী, ধার্মিক এবং শক্তিশালী। কেলভিন বলেছেন যে, সব পাপই গুরুতর বা মৃত্যুজনক, এই অর্থে যে, আমাদের প্রত্যেকের করা অতি সামান্য পাপের জন্যও ঈশ্বর ন্যায়সঙ্গতভাবেই আমাদের প্রত্যেককে ধ্বংস করে দিতে পারেন। বস্তুত, মানুষ সৃষ্টির প্রথম দিনেই পাপের শাস্তি ঘোষণা করা হয়েছিলঃ “কিন্তু ভাল-মন্দ-জ্ঞানের যে গাছটি রয়েছে তার ফল তুমি খাবে না, কারণ যেদিন তুমি তার ফল খাবে সেই দিন নিশ্চয়ই তোমার মৃত্যু হবে (আদিপুস্তক ২:১৭)। তথাপি ঈশ্বর সর্বদা আমাদের সাথে ন্যায়বিচারের ভিত্তিতে আচরণ করেননি; তিনি আমাদের সাথে অনুগ্রহের সহিত আচরণ করেছেন, তিনি আমাদের বেচে থাকার সুযোগ দিয়েছেন, এবং আমাদের মুক্তির জন্য পদক্ষেপ নিয়েছেন।  কেলভিন বলেছেন যে, সমস্ত পাপই গুরুত্বর বা মৃত্যুজনক এই অর্থে যে সেগুলোর জন্য আমরা মৃত্যুর যোগ্য কিন্তু কোনো পাপই এমন নয় যা আমাদের পরিত্রাণদায়ক অনুগ্রহকে ধ্বংস করতে পারে না। হ্যাঁ, আমাদেরকে অনুতাপ করতে হবে, কিন্তু পবিত্র আত্না আমদেরকে ধার্মিকপরিগণিতকরণের যে অনুগ্রহ প্রদান করেন তা আমাদের পাপের দ্বারা ধ্বংস হয় না। কেলভিন এবং প্রত্যেক সংস্কারক জোরালোভাবে এই মত পোষন করতেন যে, লঘু পাপ এবং যে পাপগুলোকে তারা গুরুতর বা জঘন্য বলতেন, তাদের মধ্যে পার্থক্য রয়েছে। 

খ্রীষ্টিয়ানদের জন্য এই পার্থক্য বোঝা গুরুত্বপূর্ণ, যাতে আমরা একে অন্যের সহিত উদার ও সহমর্মিতামূলক মনোভাব নিয়ে বসবাস করতে শিখতে পারি। সংকীর্ণমনার পাপ সহিত ছোটখাটো অপরাধ নিয়ে লোকেরা সমাজে বসবাস করতে শুরু করে, তা খ্রীষ্টের দেহকে (খ্রীষ্টের মণ্ডলীকে) ছিন্নভিন্ন করে দিতে পারে। যখন এতে পরচর্চা এবং নিন্দার আগুন ঢেলে দেওয়া হয় তখন তা মারাত্নক ক্ষতি নিয়ে আসে।

আমাদেরকে আহবান করা হয়েছে অন্যান্য খ্রীষ্টিয়ান যারা ব্যর্থতার সাথে লড়াই করছেন তাদের প্রতি ধৈর্য ও সহনশীলতা প্রদর্শনের জন্য। এর অর্থ এই নয় যে আমরা পাপের বিষয়ে শিথিল হব, কারণ নূতন নিয়মে এমন কিছু গুরুতর পাপের বিষয়ে উল্লেখ রয়েছে, যা মণ্ডলীর মধ্যে প্রশ্রয় দেওয়া উচিত নয়। ব্যভিচার একটি গুরুতর বিষয়। অতি নিকট আত্নীয়ের মধ্যে যৌন সঙ্গমের ক্ষেত্রে শাস্তি প্রদানের জন্য মণ্ডলীকে আহবান করা হয়েছে। মাতলামি, হত্যা এবং ব্যভিচারের কথা বারংবার উল্লেখ করা হয়েছে। এই পাপগুলো এতটাই ধ্বংসাত্নক যে, এগুলো প্রকাশ ঘটলে মণ্ডলীর পক্ষে শাস্তি মুলক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক হয়ে পড়ে। ঈশ্বর আমাদের বলেন যে স্বর্গে প্রবেশ কেবলমাত্র খ্রীষ্টের পুণ্য বা অর্জিত যোগ্যতা উপর নির্ভর করেই হবে, কিন্তু যখন আমরা স্বর্গে পৌঁছাব, তখন কাজের অনুসারেই পুরষ্কার প্রদান করা হবে।পবিত্রশাস্ত্রের সর্তকবানীগুলো বিবেচনা করলে এটা সুষ্পষ্ট যে আমাদের মধ্যে বিভিন্ন মাত্রার পাপ রয়েছে। নূতন নিয়মে অন্তত বাইশটি তথ্যসূত্র রয়েছে যে, স্বর্গে সাধুদের বিভিন্ন মাত্রার পুরষ্কার দেওয়া হবে। স্বর্গে বিভিন্ন শ্রেনী, বিভিন্ন পুরষ্কার, এবং বিভিন্ন ভুমিকা বা দায়িত্ব রয়েছে। বাইবেল আমাদের সতর্ক করে যে, আমরা যেন আমাদের কঠোর বিচারের মাত্রা আরও বাড়িয়ে না তুলি। যীশু পন্তিয় পিলাতকে বলেছিলেন, “…যে ব্যক্তি তোমার হাতে আমাকে সমর্পণ করেছে তাঁরই পাপ আরো গুরুতর” (যোহন ১৯:১১)। যীশু অপরাধের পরিমাপ এবং মূল্যায়ন করেন; আর গুরুত্বর অপরাধ এবং দায়িত্ব যতবেশী হয়, বিচারও তত বেশি কঠোর হয়। এই বিষয়টি নূতন নিয়ম জুড়ে বিদ্যমান আছে। 

পাপ এবং পুরষ্কারের বিভিন্ন মাত্রার ধারণাটি ঈশ্বরের ন্যায়বিচারের ভিত্তিতে প্রতিষ্ঠিত। আমি যদি অন্য কোন ব্যক্তির তুলনায় দ্বিগুন পাপ করি, তবে ন্যায় বিচার দাবী করে যে, আমার অপরাধ অনুযায়ী শাস্তি হওয়া উচিত। আবার আমি যদি কারো চেয়ে দ্বিগুণ পুণ্যবান হই, তবে ন্যায়বিচার অনুযায়ী আমার অধিক পুরষ্কার পাওয়া উচিত। ঈশ্বর আমাদেরকে বলেন যে, স্বর্গে কেবলমাত্র খ্রীষ্টের পুণ্য বা অর্জিত যোগ্যতার কারণেই স্বর্গে প্রবেশ করতে পারব, কিন্তু স্বর্গে কাজ অনুসারেই পুরষ্কার দেওয়া হবে। যারা প্রচুর সৎকাজ করেছেন, তারা প্রচুর পুরস্কার পাবেন। যারা সৎকর্মে অবহেলা বা শৈথিল্য প্রদর্শন করেছেন, তারা স্বর্গে অল্প পুরস্কার পাবেন। কিন্তু যখন আমরা স্বর্গে পৌঁছাব, তখন কাজ কাজের অনুসারেই পুরষ্কার  প্রদান করা হবে। একইভাবে, যারা ঈশ্বরের ঘোর শত্রু ছিল, তারা নরকে কঠিন যন্ত্রণা ভোগ করবে। যারা কম শত্রুভাবাপন্ন ছিল, ঈশ্বরের হাতে তারা কম শাস্তি পাবে। তিনি সম্পূর্ণরূপে ন্যায়পরায়ণ, আর যখন তিনি বিচার করবেন, তখন তিনি শাস্তি লাঘব করার মতো সব পরিস্থিতি বিবেচনায় নেবেন। যীশু বলেছেন, “আমি তোমাদের বলছি, মানুষ যত অনর্থক কথা বলে, বিচার দিনে সেই সমস্ত কথার হিসাব দিতে হবে” (মথি ১২:৩৬)। 

আমাদের জন্য এই বিষয়টির উপর জোড় দেওয়া কেন গুরুত্বপূর্ণ? আমি অনেকবার এমন লোকদের সাথে কথা বলেছি যারা কামনা বাসনার বশীভুত হয়ে লড়াই করেন, এবং তারা নিজেরা নিজেদেরকে বা আমাকে বলেছে, “যেহেতু আমি ইতিমধ্যেই কামনার দোষে দোষী, তাই আমার ব্যভিচার করে ফেলাই ভাল। ঈশ্বরের দৃষ্টিতে আমার অবস্থা এরচেয়ে আর বেশী খারাপ হতে পারে না, তাই আমার পাপটা করে ফেলাই ভাল।” আমি সর্বদা উত্তর দিই, “ও হ্যাঁ, আপনার অবস্থা আরও খারাপ হতে পারে।” কামনা বাসনার চিন্তার চেয়ে সত্যিকারে সংগঠিত ব্যভিচারের বিচার আরও কঠোর হবে। ঈশ্বর সেই মানদণ্ডেই আমাদের সহিত বিচার করবেন, এবং তাই কোন ব্যক্তি যিনি কোন অপেক্ষাকৃত কম গুরুতর অপরাধ সংঘটিত করে থাকেন এবং তিনি যদি বলেন, “আমি ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়েই আছি, সুতরাং  আরও বড় অপরাধ করেই ফেলি,” তাহলে সেটা হবে বোকামী। ঈশ্বর না করুন, যেন আমরা এমনটা ভাবি। আমরা যদি তা করি, আমরা ঈশ্বরের ন্যায়বিচারের মুখোমুখি হব। খ্রীষ্টিয় বিবেক এবং চরিত্র গড়ে তোলার প্রচেষ্টায় আমাদের অবশ্যই এই বিষয়টি মনে রাখতে হবে।

এই প্রবন্ধটি মূলতঃ লিগনিয়্যার মিনিস্ট্রিজ ব্লগে প্রকাশিত হয়েছিল।

আর. সি.স্প্রৌল

আর. সি.স্প্রৌল

ডঃ আর. সি. স্পৌল লিগোনিয়ার মিনিস্ট্রিজ-এর প্রতিষ্ঠাতা, ফ্লোরিডাস্থ স্যানফোর্ড-এ সেন্ট এ্যান্ড্রুস চ্যাপেল -এর প্রতিষ্ঠাতা পালক, রিফরমেশন বাইবেল কলেজের প্রথম সভাপতি, এবং টেবলটক ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক ছিলেন। তার রেডিও প্রোগ্রাম, রিনিউইং ইয়োর মাইন্ড, আজও প্রতিদিন সমস্ত পৃথিবী জুড়ে, শত-শত রেডিও স্টেশনে সম্প্রচার হয়ে থাকে এবং সেগুলো অনলাইনে শোনারও সুবিধা রয়েছে। একশতেরও বেশি পুস্তক তিনি লিখেছেন, যার মধ্যে রয়েছে দ্যা হোলিনেস অফ গড, চোজেন বাই গড, এবং এভরিওয়ানস্‌ এ্যা থিওলজিয়্যান। শাস্ত্রের নির্ভূলতার পক্ষ-সমর্থন করার ক্ষেত্রে এবং ঈশ্বরের বাক্যের উপর দৃঢ় প্রত্যয় সহকারে ঈশ্বরের লোকদের স্থির থাকার প্রয়োজনীয়তা সম্পর্কে উৎসাহিত করার ক্ষেত্রে সমস্ত বিশ্ব জুড়ে তিনি জনপ্রিয়।