
সকল কিছুই খ্রীষ্টেতে বশীভুত করা
02-09-2025
“মানব জীবনের পবিত্রতা” বিষয়ক কথা বলার সময় আমরা কি বুঝাই?
16-09-2025পুনরুত্থানের শ্রেণীক্রম
“কিন্তু প্রত্যেক জন আপন আপন শ্রেণীতে; খ্রীষ্ট অগ্রিমাংশ, পরে খ্রীষ্টের লোক সকল তাঁহার আগমনকালে। তৎপরে পরিণাম হইবে; তখন তিনি সমস্ত আধিপত্য এবং সমস্ত কর্তৃত্ব ও পরাক্রম লোপ করিলে পর পিতা ঈশ্বরের হস্তে রাজ্য সমর্পণ করিবেন। কেননা যাবৎ তিনি “সমস্ত শত্রুকে তাঁহার পদতলে না রাখিবেন,” তাঁহাকে রাজত্ব করিতেই হইবে। শেষ শত্রু যে মৃত্যু, সেও বিলুপ্ত হইবে।.”
পৌল ১ করিন্থীয় ১৫:২০ পদে আমাদেরকে জ্ঞাত করেছেন যে, খ্রীষ্ট প্রকৃতc‡ÿ, মুতগনের মধ্য হইতে উত্থাপিত হইয়াছন, এবং যে মহা ফসল সংগৃহিত হবে, তিনি সেই সকলের অগ্রিমাংশ। আমাদের প্রভুর এই পুনরুত্থানই হলো সেই নিশ্চয়তা যে আমরা যারা তাঁতে বিশ্বাস করি আমরাও তাঁর মতো করে দেহ নিয়ে উত্থাপিত হব। তিনি হলেন সমস্ত ফসল যা সংগৃহিত হবে তার অগ্রিমাংশ এবং এই বিষয় আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আমরাও একদিন পুনরুত্থিত দেহ লাভ করব। যাদেরকে উত্থাপিত করা হবে, এটি তাদের একটি কালানুক্রমিক ধারাবাহিক সঠিক পুনরুত্থানের ক্রমকে তুলে ধরে, যে ক্রম শ্রেণীবিন্যাসকে পৌল সম্পূর্ণ পুনরুত্থানের সংগ্রহের দিকে তাকিয়ে আজকের শাস্ত্রাংসে আমাদেরকে দিয়েছেন।
প্রথমে, যীশু পুনরুত্থিত হয়েছেন, এবং পরে, তাঁর লোকেরা উত্থাপিত হবে, পরবর্তী এই ঘটনা ঘটবে খ্রীষ্টের পুনরাগমনের সময় (২২ পদ)। আমাদের প্রভুর পুনরুত্থান হলো অগ্রিমাংশ, তাই এটা প্রথমে ঘটেছে। যুগের শেষে আমাদের পরিত্রাণ হলো সংগ্রহের পূর্ণতা, তাই এটা পরে ঘটবে। পৌল আমাদের পুনরুত্থানকে, যীশুর যখন তাঁর রাজ্য সম্পন্ন করার জন্য পুনরাগমন করবেন তার সাথে রেখেছেন, এর অর্থ হলো এই যে, যে কেহ দাবী করে যে পুনরুত্থান ইতিমধ্যে হয়েগেছে, বা যীশুর মহিমান্বিত গৌরবের আগে ঘটবে, তা যেন অবশ্যই প্রত্যাখ্যান করা হয়। করিন্থীয়দের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ কেহ কেহ এমন শিক্ষা দিচ্ছিলেন যে বিশ্বাসীগণের পুনরুত্থান সম্পুর্ণরূপে আধ্যাত্নিক এবং ইতিমধ্যে সংঘটিত হয়েছে। যারা দাবি করেছেন যে পুনরুত্থান সম্পূর্ণরূপে আধ্যাত্মিক এবং ইতিমধ্যেই সংঘটিত হয়েছে, এটি ইতিহাস জুড়ে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা হিসেবে রয়ে গেছে।
বিশ্বাসীগণের পুনরুত্থানের পরে (দানিয়েল ১২:১-২) পদ অনুসারে, যা দেখায় যে অবিশ্বাসীরাও উত্থাপিত হবে, কিন্তু এখানে পৌল সেই বিষয়ে বলছেন না), আরও কিছু ঘটবে। প্রেরিত আমাদেরকে জ্ঞাত করে যে, “তৎপরে পরিণাম হইবে”; তখন তিনি সমস্ত আধিপত্য এবং সমস্ত কর্তৃত্ব ও পরাক্রম লোপ করিলে পর পিতা ঈশ্বরের হস্তে রাজ্য সমর্পণ করিবেন (১ করিন্থীয় ১৫:২৪)। এর পর খ্রীষ্ট আর মহিমায় রাজত্ব করিবেন না, পৗল কিন্তু এটা বলেন নি। তিনি সর্বোপরী, ঈশ্বর যিনি মাংসে মূর্তিমান (যোহন ১:১-১৮) এবং এজন্যই তিনি অবশ্যই চিরকাল রাজত্ব করবেন। বরং, পৌল, সংষ্কারকৃত চিন্তাবিদগণ যা যীশুর মধ্যস্থতাকারী রাজ্যত্ব হিসাবে আখ্যায়িত করেছেন, সেই রাজত্বের বিলুপ্তির বিষয়ে কথা বলছেন। বর্তমানে, যীশু লোকদের শত্রুদেরঃ এই জগতকে, মাংwmক স্বভাবকে, এবং দিয়াবলকে জয় করার দ্বারা তাদেরকে ঈশ্বরের ক্রোধ থেকে রক্ষা করার জন্য একজন মধ্যস্থতাকারী হিসাবে কাজ করেছেন। যাইহউক, একদিন মনোনীতগণ সবাই পরিত্রাণ লাভ করবে, এবং খ্রীষ্টের এই মধ্যস্থতাকারী কাজের সমাপ্তী ঘটবে। ম্যাথিও হেনরী বলেছেন, যেভাবেই হউক, “মধ্যবর্তীকালীb রাজ্যের শেষ হতে হবে, যেহেতু যতদুর সম্ভব এর লক্ষ্য হলো তাঁর লোকদেরকে নিরাপদে গৌরবে নিয়ে আসা, এবং তাঁর এবং তাদের সমস্ত শত্রুদেরকে বশীভুত করা। ” সেই মুহুর্তে মৃত্যু ধ্বংস হয়ে যাবে (১ করিন্থীয় ১৫:২৫-২৬)।
ঈশ্বরের মুখ
খ্রীষ্ট বর্তমানে লোকদেরকে পাপ থেকে রক্ষা করছেন এবং তাদেরকে অনন্ত জীবন দান করছেন, কিন্তু পাপীদেরকে তাঁর রাজ্যে আনয়নের কাজ তাঁর পুনরাগমনের সময় থেমে যাবে। কখন সেই পুনরাগমন হবে আমরা তা জানি না, যে কারণে আমাদেরকে পাপীদের কাছে অবশ্যই খ্রীষ্টের কথা প্রচার করতে হবে, কারণ এখনও তাদের পরিত্রাণ লাভের সময় আছে। এমন একটি দিন আসিতেছে যখন সেখানে পরিত্রাণ লাভ আর সম্ভব হবে না।
এই প্রবন্ধটি মূলতঃ লিগনিয়্যার মিনিস্ট্রিজ ব্লগে প্রকাশিত হয়েছিল।
