23-09-2025
জেনেভাতে তার পরিচর্যা-কাজ শুরু করার দুই বছরেরও কম সময়ের মধ্যে, উনত্রিশ বছর বয়সী জন ক্যালভিন (১৫০৯-৬৪) দেখেন যে, তিনি নিজে তার মণ্ডলী, পরিচর্যা-কাজ এবং আবাস থেকে বহিষ্কৃত, সাথে পান দু’ দিনের মধ্যে শহর ত্যাগ করার নোটিশ। যখন তিনি এবং তার বন্ধু উইলিয়াম ফ্যারেল সেই এপ্রিল মাসে জেনেভা থেকে যাত্রা শুরু করেন; কোন সন্দেহ নেই যে, এর পরে কি অপেক্ষা করছে তা নিয়ে তারা অনুমান করতে পেরেছিলেন। এই তিক্ত অভিজ্ঞতার জবাবে আসন্ন-ভয়াবহ মাণ্ডলীক দ্বন্দ্বের উপরে তাদের চিন্তা নিবিষ্ট ছিল; তারা জেনেভাতে পুনঃস্থাপিত হতে জুরিখ এবং বার্নকে রাজি করানোর পরিকল্পনা করছিলেন।
