placeholder

পৌল, করিন্থীয়দের পিতা

14-05-2026
5 Things You Should Know About the Apostle Peter

প্রেরিত পিতরের সম্বন্ধে যে ৫ টি বিষয় আপনার জানা উচিত 

04-09-2026
placeholder

পৌল, করিন্থীয়দের পিতা

14-05-2026
5 Things You Should Know About the Apostle Peter

প্রেরিত পিতরের সম্বন্ধে যে ৫ টি বিষয় আপনার জানা উচিত 

04-09-2026

পৌলের অনুকারীগণ

placeholder

১ করিন্থীয় ৪:১৬-১৭

“অতএব তোমাদিগকে বিনয় করি, তোমরা আমার অনুকারী হও। এই অভিপ্রায়ে আমি তীমথিয়কে তোমাদের নিকটে পাঠাইয়াছি; তিনি প্রভুতে আমার প্রিয় ও বিশ্বস্ত বৎস; তিনি তোমাদিগকে খ্রীষ্ট যীশু সম্বন্ধীয় আমার পন্থা সকল স্মরণ করাইবেন, যাহা আমি সর্বত্র সর্ব মণ্ডলীতে শিক্ষা দিয়া থাকি।”

নৈতিক সমস্যার প্রসঙ্গগুলো, যেমন অনেক টীকাকারকগণ উল্লেখ করেছেন, পৌলের পত্রাবলীর একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে। পৌল কখনই কেবলমাত্র ঈশ্বতত্ব তত্ত্বগতভাবে দিয়েই সন্তুষ্ট ছিলেন না, কারণ তিনি এই ঈশ্বতত্ত্বকে তার আচরণে প্রয়োগও করেছেন যেন খ্রীষ্টে রুপান্তরিত জীবন দেখতে কেমন তা তার শ্রোতারা জানতে পারেন। এই নৈতিক শিক্ষা পৌলের দ্বিতীয়ার্ধের অংশে নিয়মিতভাবে আলোকপাত করা হয়েছে, কিন্তু ১ করিন্থীয়তে এটা সমগ্র পত্রজুড়েই দেখা যায়। আমরা ইতিমধ্যেই প্রেরিতের উপদেশে এর কিছু অংশ দেখেছি যে, তিনি বলেছেন, আমরা মানুষের উপর গর্ব করি না (৩:২১)। আজকের শস্ত্রাংসে, নৈতিক সমস্যা নিয়ে পুনরায় আলোচনা করা হয়েছে। 

পৌল করিন্থীয় বিশ্বাসীগণকে তার “অনুকরণকারী হতে” আহবান করেছেন (৪:১৬ পদ)। অবশ্যই, প্রেরিত তার শিক্ষা এবং কাজ উভয়কেই অনুকরণ করতে বলছেন, এবং সেই তাৎক্ষনিক প্রেক্ষাপটে, পৌল বিশেষভাবে জোড় দিয়েছেন যেন তারা সুসমাচার হেতু তার দুঃখভোগকে অনুকরণ করে (১০-১৩ পদ দেখুন)। তিনি যে তাদের পিতা (১৪-১৬ পদ) এই বিষয়ে তিনি সবেমাত্র যা বলেছেন তার একটি প্রতিক্রিয়া হিসাবে তাকে অনুকরণ করার এই আহবানকে তিনি উপস্থাপন করেন, এবং এটা আমাদেরকে আশ্চার্যান্বিত করে না। সর্বোপরি, ছেলেমেয়েদের তাদের পিতামাতাকে অনুকরণ করার চেয়ে স্বাভাবিক জিনিষ খুব কমই আছে। যেহেতু করিন্থীয় বিশ্বাসীগন পৌলের “ছেলেমেয়ে”, তাদেরকে অবশ্যই তাদের পিতাকে অনুকরণ করা উচিত, মণ্ডলীতে জাগতিক উপায়ে কাজ করার দ্বারা নয় কিন্তু বিশ্বস্তভাবে অন্যদেরকে সেবা করার দ্বারা, তাদের নিজেদেরকে উচ্চীকৃত করার দ্বারা নয় কিন্তু খ্রীষ্টের ভাব ধারণ করার দ্বারা (১:১০-৪:৫ পদ দেখুন। 

লক্ষ্য করুন, পৌল কিন্তু করিন্থীয়দের কাছে নিজেকে চুড়ান্ত আদর্শ হিসাবে তুলে ধরেন নি। পত্রের শেষের দিকে, তিনি যিনি যোগ্য তাকে যুক্ত করে বলেছে, তিনি যেমন খ্রীষ্টকে অনুকরণ করেন, করিন্থীয়দেরও তেমনি তাকে অনুকরণ করা উচিত (১১:১ পদ)। পৌল যতই গুরুত্বপূর্ণ এবং বিশ্বস্ত ছিলেন না কেন, তিনি তখনও একজন পাপী ছিলেন, এবং কারোই পাপকে অনুকরণ করা উচিত নয়। কিন্তু পৌল যেহেতু যীশুতে বিশ্বস্তভাবে জীবন যাপন করতেন, তিনি বিশ্বাসীদের জন্য একটি আদর্শ ছিলেন। আজকে পৃথিবীতে হয়তো কোন প্রেরিত বিচরণ করছেন না, কিন্তু মণ্ডলীতে আদর্শবানদের খুঁজে পাওয়া আমাদের জন্য ভাল, যাদেরকে আমরা ততদুর পর্যন্ত অনুসরণ করতে পারি যতদুর পর্যান্ত তারা খ্রীষ্টকে অনুকরণ করেন। তাই করার জন্য, আসুন আমরা সর্বদা মনে রাখি, যেমন জন কেলভিন মন্তব্য করেছেন, “এই বিষয়গুলো অবশ্যই সর্বদা পালন করা উচিত, যেন কোন মানষকে অনুকরণ করা না হয়, যতক্ষন না তারা আমাদেরকে খ্রীষ্টের দিকে চালিত না করে।” 

পৌল যখন ১ করিন্থীয় পত্রটি লিখেন, তখন তিনি তাদেরকে স্বশরীরে একটি উদাহরণ দেওয়ার জন্য তাদের সাথে থাকতে পারে না। তথাপি, তিনি কোন সাহায্যকারী ছাড়া তাদেরকে ছেড়ে যান নি, কারণ তার অনুপস্থিতিতে তাদেরকে পরিচালনা করার জন্য তিনি তিমথীয়কে প্রেরণ করেছিলেন (৪:১৭ পদ)। পৌল যখন মণ্ডলী স্থাপন করেছিলেন তখন মুল করিন্থীয় মিশনে তিমথীয় ভুমিকা নিয়েছিলেন (প্রেরিত ১৮:১-১১), তাই করিন্থীয় মণ্ডলীর লোকেরা জানতেন যে তিনি একজন বিশ্বাসযোগ্য গাইড হবেন। 

ঈশ্বরের মুখ

এটা আমাদের জন্য ভাল, অন্য খ্রীষ্টিয়ানদের খুঁজে বের করা যাদের ধার্মিকতা আমরা অনুকরণ করতে পারি। অন্যদিকে, এটাও ভাল, আমাদের নিজেদের জীবনে পাপকে মেরে ফেলা, এবং প্রভুর বাধ্য থাকতে চেষ্টা করা যেন আমরা অন্যদের অনুকরণের জন্য স্বর্গীয় আদর্শে পরিনত হতে পারি। অন্যান্য বিশ্বাসীগন আমাদেরকে দেখছেন, তাই আসুন আমরা ধার্মিকতাকে ধারণ করি যেন তারা অনুকরণের জন্য ভাল উদাহরণগুলো পেতে পারে।

এই প্রবন্ধটি মূলতঃ লিগনিয়্যার মিনিস্ট্রিজ ব্লগে প্রকাশিত হয়েছিল।

লিগোনিয়ার সম্পাদকীয়

লিগোনিয়ার সম্পাদকীয়

লিগোনিয়ার মিনিস্ট্রিজের প্রবন্ধ, বই এবং শিক্ষামূলক বিষয়বস্তু।