placeholder

সদাপ্রভুর বিচার

16-04-2026
placeholder

সদাপ্রভুর বিচার

16-04-2026

বিচারের সঠিক সময়

placeholder

১ করিন্থীয় ৪:৫

“অতএব তোমরা সময়ের পূর্বে, যে পর্যন্ত প্রভু না আইসেন, সেই পর্যন্ত কোন বিচার করিও না; তিনিই অন্ধকারের গুপ্ত বিষয় সকল দীপ্তিতে আনিবেন, এবং হৃদয়সমূহের মন্ত্রণা সকল প্রকাশ করিবেন; আর তৎকালে প্রত্যেক জন ঈশ্বর হইতে আপন আপন প্রশংসা পাইবে।”

প্রভুর একজন দাস বিশ্বস্ত কিনা তার বিচার করার অধিকার কার আছে? আমরা কি মূল্যায়ণ করছি তার উপর ভিত্তি করে এই প্রশ্নের দুটি উত্তর হতে পারে। খ্রীষ্টের একজন দাস তাঁর উপর অর্পিত দায়িত্ব পালন এবং যারা পরিশ্রম করে তাদেরকে উৎসাহ দেওয়া উভয় ক্ষেত্রে বিশ্বস্ত কি না তা বস্তুনিষ্ঠভাবে এবং ব্যক্তিগতভাবে, চুড়ান্তভাবে, একমাত্র ঈশ্বরই বিচার করতে পারেন (১ করিন্থীয় ৪:১-৪)। যাই হউক, একজন দাস তার উপরে অর্পিত দায়িত্বে সে বিশ্বস্ত কি না তা মণ্ডলী বিচার করতে পারে, বিশেষভাবে, শিক্ষকদের, প্রাচীনদের, এবং পরিচর্যাকারীদের। প্রভুর দাসদের অনেক দায়িত্ব রয়েছে তা মণ্ডলীর দ্বারা বস্তুনিষ্ঠভাবে মূল্যায়িত হতে পারে। উদাহরণস্বরূপ, খ্রীষ্ট তাঁর দাসদের আদেশ দিয়েছেন বাইবেল ভিত্তিক সুসমাচার প্রচার করার জন্য (গালাতীয় ১:৮-৯)। একজন শিক্ষক কি ভ্রান্ত শিক্ষক নাকি সত্য শিক্ষক তা জানার জন্য মণ্ডলী একজন ব্যক্তির শিক্ষার বিষয়বস্তুকে পরিমাপ করতে পারে, কারণ তার শিক্ষা আমাদের চোখ এবং কানের কাছে বস্তুনিষ্ঠভাবে সহজলভ্য। 

যাই হউক, বিশ্বস্ততা যাচাইয়ের একটি ব্যক্তিগত প্রকৃতিগত বিষয়ও আছে। প্রভু আমাদেরকে যা আদেশ দিয়েছেন তার সমস্ত কিছু আমরা বাহ্যিকদিকে সঠিকভাবে করতে পারি, কিন্তু যদি আমাদের ভুল উদ্দেশ্য থাকে তবে আমরা সত্যিকার ভাবে প্রভুর কাছে বিশ্বস্ত নই। বাহ্যিকভাবে সঠিক জিনিস, যেমন সুসমাচারের সঠিক বিষয়বস্তু ঘোষনা করাকে, এমন কি কারোর ভুল উদ্দেশ্য থাকলেও এক অর্থে আমরা ভাল জিনিষ বলতে পারি। ফিলিপীয় ১:১৫-১৮ পদ পৌল এই বিষয়ে অনেক কথা বলেছেন। কিন্তু প্রভু কেবলমাত্র যারা “নম্র এবং ভগ্নাত্না” তাদের সেবা কাজের দিকে দৃষ্টি দিবেন এবং সমর্থন করবেন। ব্যক্তিগত বিশ্বস্ততার গভীর বিষয়গুলো একমাত্র ঈশ্বরই বিচার করতে পারেন, কেবলমাত্র ঈশ্বরই অন্তকরণ দেখতে পান (১ শমূয়েল ১৬:৭)। চালর্স হগ যেমন মন্তব্য করেন, “একজন লোক তার পেশায় আন্তরিক বা অকৃতজ্ঞ কিনা, তার অভিজ্ঞতা বাস্তব বা কাল্পনিক কিনা, একমাত্র ঈশ্বরই সিদ্ধান্ত নিতে পারেন। মণ্ডলী কেবলমাত্র বাহ্যিক বিষয়গুলোকেই বিচার করতে পারে। ”

ষ্পষ্টতই, প্রথম শতাব্দির করিন্থীয়রা পৌলের কর্তৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল এবং তার পরিচর্যাকে বিচার করেছিল, এমনকি তারা তার উদ্দেশ্যকেও মূল্যায়ণ করতে চেষ্টা করছিল। ১ করিন্থীয় ৪:১-৫ পদে পৌলের যুক্তি হলো এই যে, তারা এটা করতে পারেন না। এমনকি পৌল নিজেও তার নিজের ব্যক্তিগত গভীর বিশ্বস্ততাকে বিচার করতে পারেন না। তিনি কেবলমাত্র লক্ষ্য করতে পারেন যে, কোন কিছু অপর্যাপ্ততার বিষয়ে তিনি সচেতন ছিলেন না, কিন্তু ঈশ্বরের সম্মুখে তার সেবা কাজের জন্য তা যথেষ্ট ছিল না (৪ পদ)। এখন, পৌল সত্যিকারে ভাবেন নি যে, তিনি সেবা প্রদানের কাজে কম বিশ্বস্ত ছিলেন, তিনি সরলভাবে এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করছিলেন যে, একমাত্র ঈশ্বরই অন্তকরণ দেখেন। 

অতএব, উদ্দেশ্য যেন বিচারিত না হয়, তার জন্য মণ্ডলীকে সর্তক থাকতে হবে। বিচারের সময় সামনে নির্ধারিত আছে, যখন প্রভু, যিনি একমাত্র অন্তকরণ দেখেন, তিনিই তাঁর দাসদের মূল্যায়ণ করবেন এবং উপযুক্ত পুরষ্কার দিবেন (৫ পদ)।

ঈশ্বরের মুখ

আমাদের নিজেদের মনোভাব বা উদ্দেশ্য বিচার করা সত্যিকার ভাবে কঠিন, অন্যদের উদ্দেশ্যতো আরও অনেক দুরে। এই কারণে আমাদেরকে শুধুমাত্র বিষয়বস্তুকে, বিশ্বস্ততার বাহ্যিক নির্দশণসমুহকে মূল্যায়ণ করার জন্য যত্নবান হতে হবে। তাই, আসুন, যতক্ষণ না অন্যরা আমাদের কাছে তাদের উদ্দেশ্য প্রকাশ না করে, আমরা অন্যদের উদ্দেশ্য বা মনোভাবকে বিচার না করি। জন ক্রিসোস্টোম মন্তব্য করেন, অন্তকরণের গভীর বিষয়গুলোকে মুল্যায়ণ করা থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে “কেননা একমাত্র ঈশ্বর যিনি আমাদের গোপন বিষয়গুলো জানেন, তিনিই আমাদের সেই বিষয়গুলোকে সঠিকভাবে বিচার করতে পারেন। ”

এই প্রবন্ধটি মূলতঃ লিগনিয়্যার মিনিস্ট্রিজ ব্লগে প্রকাশিত হয়েছিল।

লিগোনিয়ার সম্পাদকীয়

লিগোনিয়ার সম্পাদকীয়

লিগোনিয়ার মিনিস্ট্রিজের প্রবন্ধ, বই এবং শিক্ষামূলক বিষয়বস্তু।