
নূতন জন্মের রহস্য
19-03-2026
ঈশ্বরের মন্দির ধ্বংস করা
02-04-2026আগুনের মধ্যদিয়ে পরিত্রাণ
১ম করিন্থীয় ৩:১-১৫
“যে যাহা গাঁথিয়াছে, তাহার সেই কর্ম যদি থাকে, তবে সে বেতন পাইবে। যাহার কর্ম পুড়িয়া যায়, সে ক্ষতিগ্রস্ত হইবে, কিন্তু সে আপনি পরিত্রাণ পাইবে। তথাপি এইরূপে পাইবে, যেন অগ্নির মধ্য দিয়া উত্তীর্ণ হইবে” (১৪-১৫ পদ)।
খ্রীষ্ট স্বয়ং, ব্যক্তি হিসাবে, কাজে এবং বাক্যে মণ্ডলীর ভিত্তি প্রতিষ্ঠা করছেন। তাই, আমাদেরকে অবশ্যই মণ্ডলীর বিষয়ে গভীর যত্ন নেওয়া উচিত, যেন আমরা এই ভিত্তিতে বিশ্বস্ত থাকতে পারি (১ করিন্থীয় ৩:১০-১১)। এর অন্যথা করার অর্থ হলো এমন কিছুতে অবদান রাখা, যা টিকে থাকতে পারে না। এই বিষয়টি কোন না কোন ভাবে সকল খ্রীষ্টিয়ানদের ক্ষেত্রেই প্রযোজ্য, যেহেতু আমরা একসাথে প্রভুর আত্নিক গৃহের পাথরে মতো, মণ্ডলীর এই বৃদ্ধিতে এবং পরিপক্কতার কাজে সকল খ্রীষ্টিয়ানদের একটি ভুমিকা রয়েছে (১ পিতর ২:৪-৮)। সে যাই হউক, ১ করিন্থীয় ৩ অধ্যায়ে পৌলের এই কথাগুলোর মধ্যে খ্রীষ্টের মণ্ডলীর শিক্ষক এবং প্রাচীনদের জন্য একটি বিশেষ প্রয়োগ রয়েছে। ঈশ্বরের লোকদেরকে পরিচর্যা কাজে সুসজ্জিভুত করার মধ্যদিয়ে (ইফিষীয় ৪:১১-১৪), খ্রীষ্টের দেহের উপর মণ্ডলীর নেতাদের একটি মহান প্রভাব আছে- কেননা যখন তারা খ্রীষ্টকে অনুসরণ করে তখন মণ্ডলীর মঙ্গল হয় এবং মণ্ডলী অসুস্থ হয় যখন তারা পাপ করে।
আজকের শাস্ত্রাংশে পৌল আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, যে দিন আসিতেছে যখন আমাদের নির্মাণ প্রচেষ্টার মূল্যায়ণ করা হবে এবং তা স্মরণ করিয়ে দেওয়ার মাধ্যমে তিনি খ্রীষ্টের ভিত্তির উপর গাঁথার বিষয়ে আমাদেরকে সর্তক এবং উৎসাহিত করেছেন। তিনি বিভিন্ন নির্মাণ সামগ্রীর কথা বলেছেন যা ব্যবহার করা যেতে পারে। হতে পারে সেগুলো—“সোনা, রোপা, মূল্যবান পাথর, কাঠ, মাটি, খড়”— তিনি আরও বলেছেন শেষ দিনে আমাদের নির্মাণ প্রচেষ্টা এবং নির্মাণ সামগ্রী আগুণ ব্যবহার করে যাচাই করা হবে, কেবলমাত্র উপযুক্ত এবং সঠিক জিনিষগুলোই টিকে থাকবে (১ করিন্থীয় ৩: ১২-১৩)। প্রেরিতের উদ্দেশ্য আমাদের জন্য এই নয় যে আমরা এই নির্মাণ সামগ্রীগুলোকে রূপকভাবে পাঠ করি এবং তালিকাভুক্ত প্রত্যেক জিনিস কি অর্থ বহন করে তা আবিষ্কার করা। তার মূল বক্তব্য হলো এই যে, কিছু জিনিস যা মহামূল্যবান সেগুলো ভালভাবেই বিচারের দিন অতিক্রম করবে, সম্ভবত আরও নিখুঁত হবে, যেখানে অন্য সমস্ত কিছু পুঁড়ে যাবে এবং ধ্বংস হবে। কিছু কিছু গাঁথকেরা- যারা উত্তম জিনিসপত্র দিয়ে গাঁথেন তা টিকে থাকবে- তারা পুরষ্কৃত হবেন। অন্যরা, যাদের পদ্ধতি খ্রীষ্টের কাছে সত্য নয়, যারা পঁচনশীল জিনিসপত্র দিয়ে গাঁথেন, তারাও পরিত্রাণ পাবেন, কিন্তু তাদের অতিরিক্ত কোন পুরষ্কার থাকবে না (১৪-১৫ পদ)। সুসমাচারের জন্য পরিশ্রম আমাদেরকে পরিত্রাণ দেয় না; কেবলমাত্র খ্রীষ্টের ধার্মিকতায় তা সাধন করতে পারে (১:৩০)। কিন্তু আমাদের সৃষ্টিকর্তা এত দয়াময় যে, তিনি কাজের জন্য আমাদেরকে পুরষ্কৃত করেন, আমরা তাঁর মহান পরিত্রাণের জন্য তাঁকে ধন্যবাদ জ্ঞাপনের জন্যই খ্রীষ্টের ভিত্তির উপর গাঁথার কাজ করি।
আজকের শাস্ত্রাংশের মধ্যে রোমান ক্যাথলিক চার্চ পারগেটরীর মতবাদের সমর্থন খুঁজে বের করার চেষ্টা করেছে। এই মতবাদ অনুসারে, যেখানে আমরা আমাদের মৃত্যুর আগে যে সমস্ত পাপের জন্য অনুতাপের মাধ্যমে প্রায়শ্চিত্ব করতে পারি নি সেই সমস্ত পাপের জন্য শাস্তি ভোগ করি। কিন্তু এটা স্পষ্ট হওয়া উচিত যে, এটা মূলত মূল বিষয় নয়। মৃত্যুর পরে বিশ্বাসীদের শাস্তি হয় না, কেননা যেহেতু খ্রীষ্টেতে আমরা ঈশ্বরের ধার্মিকতা (২ করিন্থীয় ৫:২১), আর কোন শাস্তির অবশিষ্ট থাকে না। কিন্তু আমাদের কাজ মূল্যায়িত হবে। শুধুমাত্র যা খ্রীষ্টের জন্য, খ্রীষ্টের আদেশ অনুসারে করা হয়েছে, সেগুলো টিকে থাকবে।
ঈশ্বরের মুখ
জন কেলভিন মন্তব্য করেছেন যে, মণ্ডলী কেবলমাত্র তখনই সঠিকভাবে গঠিত হয় “যখন কেবলমাত্র খ্রীষ্টই ধার্মিকতা, পরিত্রাণ, পবিত্রকরণ, প্রজ্ঞা, সন্তুষ্টি এবং শুচিকরণ; সংক্ষেপে, জীবনের এবং গৌরবের জন্য স্থিরিকৃত হন”। অন্যান্য সমস্ত প্রচেষ্টাসমুহ, এর মধ্যে প্রথম শতাব্দির করিন্থীয় খ্রীষ্টিয়ানদের এবং বর্তমান যুগের স্বার্থপর দলাদলি, টিকে থাকতে পারবে না। ঈশ্বর আমাদের সেবা কাজকে মূল্যায়ণ করবেন এই জ্ঞান আমাদেরকে এমন কাজ করতে উৎসাহিত করুন যা টিকে থাকবে।
এই প্রবন্ধটি মূলতঃ লিগনিয়্যার মিনিস্ট্রিজ ব্লগে প্রকাশিত হয়েছিল।