
যীশুর কি একটি প্রকৃতি না দুইটি?
06-11-2026ধন্য তারা, যাদের অন্তঃকরণ নির্মল কারণ তারা ঈশ্বরের দর্শন পাবে
যীশু বলেছেন যে ধন্য তারা, যাদের অন্তঃকরণ নির্মল কারণ তারা ঈশ্বরের দর্শন পাবে। ১ যোহনে, আমরা ঈশ্বরের মহিমাময় দর্শন লাভের প্রতিজ্ঞাটি দেখতে পাইঃ দেখ, পিতা ঈশ্বর আমাদের কত ভালবাসেন, তিনি আমাদের তাঁর সন্তান বলে ডাকেন, আর আসলে আমরা তা-ই (১ যোহন ৩:১ ক)। যোহন তার পত্রের এই অংশটি প্রেরিতসুলভ এক বিস্ময় প্রকাশের মধ্যদিয়ে শুরু করেছেন। যে বিষয়টা বেশি অবিশ্বাস্য ও বিস্ময়কর হলো, যাদের হৃদয় নির্মল নয়, তাদেরও ঈশ্বরের পরিবারে দত্তক গ্রহণ করা হয়। আমাদের নিজেদের চরিত্রের বিচারে আমরা সেই সম্পর্কের কোন যোগ্য নয় তথাপি আমাদেরকে ঈশ্বরের সন্তান হিসাবে অভিহিত করা হয়েছে।
যোহন আরও বলেন: জগৎ আমাদেরকে চেনে না কারণ জগত তাঁকে চেনেনি। প্রিয়জনেরা, আমরা এখন ঈশ্বরের সন্তান, এবং আমরা ভবিষতে কি হব তা এখনও প্রকাশিত হয়নি; কিন্তু আমরা জানি যখন তিনি প্রকাশিত হবেন আমরাও তাঁর মতো হব, কারণ তিনি যেমন আছেন আমরা তেমনই তাঁকে দেখতে পাব। আর যে কেউ তাঁর উপর প্রত্যাশা করেন, সে নিজেকে পবিত্র করে, যেমন তিনি পবিত্র (৩:১খ-৩)।
স্বর্গে সবকিছু কেমন হবে, তা নিয়ে লোকেরা প্রায়ই প্রশ্ন জিজ্ঞেস করে থাকেন। আমরা সেখানে কেমন হব বা থাকব? আমরা কি একে অন্যকে চিনতে পারব? মৃত্যুর সময় আমাদের যে বয়স ছিল, আমরা কি দেখতে সেই একই রকম বয়সের মতো হব? নাকি আমরা মহিমান্বিত দেহ পাব, যার কোন বয়স থাকবে না? আমরা কিভাবে আমাদের সময় অতিবাহিত করব? আমরা সর্বদাই এই বিষয়গুলো নিয়ে দ্বিধা-দ্বন্দে থাকি, এবং যোহন নিজেও ধোঁয়াশায় ছিলেন, কারণ তিনি বলেছেন, আমরা কি হব তা এখনও প্রকাশিত হয় নি।” স্বর্গ কেমন হবে সেই বিষয়ে আমাদেরকে আভাস দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু আমরা পরপারে গিয়ে কি প্রত্যাশা করব বা কি অপেক্ষা করছে, তার সম্পূর্ণ ধারণা আমাদের নেই। আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা, এবং এমন কি প্রভু থেকে এসব বিষয়ে তিনি যে প্রত্যাদেশ পেয়েছিলেন তার সীমাবদ্ধতা সম্পর্কেও যোহন সচেতন ছিলেন; কিন্তু তিনি আমাদেরকে অন্ধকারে হাতড়াতে ছেড়ে দেননি। আমরা কি হব তা আমরা এখনও জানি না, কিন্তু আমরা এতটুকু জানি যে আমরা তাঁর মতো অর্থাৎ খ্রীষ্টের মতোই হব।
অন্যত্র, নূতন নিয়ম যখন খ্রীষ্টের পুনরাগমনের সময় তাঁর রাজত্বের পূর্ণতা সমন্ধে বলতে গিয়ে এপোকালাপসি এর ভাষা ব্যবহার করা হয়েছে, এর অর্থ হলো “উম্মোচোন” বা পর্দা সরিয়ে ফেলা। সেই মুহুর্তে, খ্রীষ্ট প্রকাশিত হবেন; তিনি তাঁর পূর্ণ মহিমায় আর্বিভুত হবেন। বাইবেলে যখন তাঁকে পুনরায় দেখার কথা বলা হয়, তখন আমাদের জানানো হয় যে, তিনি যখন প্রকাশিত হবেন, আমরা তাঁকে দেখতে পাব; প্রতিটি চক্ষু তাঁকে দেখতে পাবে। তাই, এই শাস্ত্রাংসগুলোর মূল বার্তা আমাদের দৃষ্টিকে সেই প্রত্যাশার দিকেই ধাবিত করে যে, আমরা খ্রীষ্টকে তাঁর মহিমার পূর্ণতায় দেখতে পাব।
ত্রিত্বের ঈশ্বতত্বের সংজ্ঞায় বলা হয় যে, পিতা, পুত্র, এবং পবিত্র আত্মা ব্যক্তিসত্তায় তারা তিন, কিন্তু সত্তা বা অস্তিত্বে এক। এই সত্য এমন আরও মহৎ কিছুর প্রতিশ্রুতি দেয়, যা খ্রীষ্টকে তাঁর মহিমার পূর্ণতায় মুখোমুখি দেখার চেয়েও মহান, যদি সেটা কল্পনা করা সম্ভব হয়। আমরা কেবল ঈশ্বরের নিখুঁত প্রতিচ্ছবিই দেখব না, বরং আমরা ঈশ্বরকে তারঁ প্রকৃত সত্তায়, সামনাসামনি দেখব। স্বাভাবিকভাবেই, এটি একটি জটিল দার্শনিক ও ধর্মতাত্ত্বিক প্রশ্নের জন্ম দেয়ঃ ঈশ্বর যদি আত্মা হন, তাহলে বাইবেল কিভাবে তাঁর বিশুদ্ধ সত্তাকে দেখার কথা বলতে পারে, যখন তাঁর বিশুদ্ধ সত্তা হলো আত্মিক এবং অদৃশ্য?
যোনাথন এই প্রশ্ন সম্পর্কে যোনাথন এডওয়ার্ডের আকর্ষণীয় চিন্তাভাবনা ছিল। তাঁর ভাবনা নিশ্চিতভাবেই অনুমান নির্ভর বা তাত্ত্বিক, কিন্তু আমি যখন সেই বিষয় নিয়ে চিন্তা করি আমি বেশ রোমাঞ্চ অনুভব করি। আমরা প্রত্যক্ষদর্শী হওয়াকে অত্যন্ত গুরুত্ব দিই; যে কেউ বলবে যে কোনো কিছু সত্য, কারণ সে তা নিজের চোখে দেখেছে। আমরা জানি শারীরিক দৃষ্টিশক্তি কতটা গুরুত্বপূর্ণ এবং দৃষ্টি শক্তি ফিরে পাওয়ার জন্য একজন দৃষ্টিপ্রতিবন্ধী কি না দিতে পারেন। তাই, দেখার জন্য আমাদের যেমন সচল চোখ থাকা প্রয়োজন, তেমনি প্রয়োজন এমন একটি মস্তিষ্ক যা প্রতিচ্ছবিগুলোকে সঠিক অর্থ ব্যখ্যা করতে পারে। কিন্তু দেখতে পাওয়ার সক্ষমতাই যথেষ্ট নয়; আমাদের প্রয়োজন আলো। অন্ধকারে আমরা দেখতে পারি না। এডয়ার্ড মত প্রকাশ করেছেন যে, প্রত্যক্ষ ও তাৎক্ষনিক প্রত্যক্ষদর্শীর অভিজ্ঞতা বলে আমরা যা মনে করি, তা আসলে পরোক্ষ এবং মধ্যস্থতাপ্রাপ্ত অভিজ্ঞতা। এগুলো আলো, সংবেদন, স্নায়ু উদ্দীপনা ইত্যাদি মধ্যবর্তী ধাপগুলোর মধ্যদিয়ে সম্পন্ন হয়। এটি হবে মানুষের আত্মা দ্বারা ঈশ্বরের মূল সত্তার প্রত্যক্ষ ও তাৎক্ষনিক উপলদ্ধি যা অনুভবের এক সম্পূর্ণ ও অসাধারণ অতিন্দ্রিয় অভিজ্ঞতা। ঈশ্বরকে দেখার পথে যেসমস্ত বাধা রয়েছে, সেই সমস্ত বাধা দূর হয়ে যাবে, এবং আমাদের আত্মা ঈশ্বরের সত্তার প্রত্যক্ষ ও তাৎক্ষনিক উপলদ্ধিতে পূর্ণ হয়ে উঠবে।
যীশু বলেছেন, “ধন্য তারা, যাদের অন্তঃকরণ নির্মল, কারণ তারা ঈশ্বরের দর্শন পাবে।” এখন, যা আমাদেরকে ঈশ্বরকে দেখা থেকে বিরত রাখে তা হলো, আমাদের অপবিত্রতা, আমাদের পাপ। যোহন বলেছেন যে, আমরা যখন তাঁকে দেখব, আমরা তাঁর মতোই হব, কারণ তিনি যেমন আছেন আমরা ঠিক তেমনই দেখতে পাব। প্রশ্নটি থেকেই যায় যে, ঈশ্বর কি স্বর্গে আমাদের মহিমান্বিত করবেন, যাতে আমরা তাঁকে তাঁর প্রকৃত রূপে দেখতে পাব নাকি তিনি আমাদের সামনে এমনভাবে নিজেকে প্রকাশ করবেন যা আমাদেরকে পবিত্র করে তুলবে। আমরা এই প্রশ্নের উত্তর জানিনা, কিন্তু এই বিষয় সমন্ধে ভাবা বেশ আকর্ষণীয়, কারণ ঈশ্বরের স্বরূপের প্রত্যক্ষ ও তাৎক্ষনিক দর্শন লাভের চেয়ে আর বড় কোন শুদ্ধিকররণ প্রক্রিয়া হতে পারে না। যোহন বলেছেন যে, এই ভবিষ্যৎ দর্শনের প্রতিশ্রুতিটি এখনই আমাদের শুদ্ধিকরণের কাজ শুরু করে। তাই, আপনার আত্মার পূর্ণতার চুড়ান্ত প্রতিশ্রুতি হিসাবে বিষয়টিকে সর্বদা আপনার চোখের সামনে রাখুন।
এই প্রবন্ধটি মূলতঃ লিগনিয়্যার মিনিস্ট্রিজ ব্লগে প্রকাশিত হয়েছিল।


