5 Things You Should Know About the Doctrine of the Trinity

ত্রিত্বের মতবাদ সম্বন্ধে যে ৫টি বিষয় আপনার জানা উচিত

16-10-2026
3 Types of Legalism

৩ ধরণের আইন [বিধানবাদ] বা নিয়মসর্বস্বতা/আইনসর্বস্বতা

30-10-2026
5 Things You Should Know About the Doctrine of the Trinity

ত্রিত্বের মতবাদ সম্বন্ধে যে ৫টি বিষয় আপনার জানা উচিত

16-10-2026
3 Types of Legalism

৩ ধরণের আইন [বিধানবাদ] বা নিয়মসর্বস্বতা/আইনসর্বস্বতা

30-10-2026

নিশ্চয়তা সম্বন্ধে যে ৫টি বিষয় আপনার জানা উচিত রবার্ট এম. গডফ্রে

5 Things You Should Know About Assurance

হোরাটিয়াস বোনার যখন চিরস্থায়ী ধার্মিকতা বইটি লিখেছিলেন], তিনি একটি অধ্যায় পরিত্রাণের নিশ্চয়তার মতবাদের জন্য উৎসর্গ করেন। তিনি নিশ্চয়তা সম্বন্ধে সংস্কার, রোমান ক্যাথলিক, এবং আরমেনিয়ানদের মতবাদ বা দৃষ্টিভঙ্গি সংজ্ঞায়িত করেন। যখন তিনি নিশ্চয়তা সম্বন্ধে আরমিনিয়া ও ক্যাল্ভিনবাদী মতবাদ বা দৃষ্টিভঙ্গি তুলনা করেন, তখন তিনি বলেন: একজন আর্মিনিয়ান, যিনি সাধুদের মনোনয়ন এবং চুড়ান্ত পরিত্রাণ পর্যন্ত বিশ্বাসে অটল থাকার বিষয়টি অস্বীকার করেন, তার কাছে ঈশ্বরের সাথে আমাদের বর্তমান পূর্নমিলনের জ্ঞান চুড়ান্ত পরিত্রাণের কোন নিশ্চয়তা বয়ে আনে না; কারণ, তার মতে, আমরা আজ হয়তো পূর্নমিলনের অবস্থায় আছি, এবং কাল হয়তো এ থেকে বিচ্যুত হতে পারি; কিন্তু একজন ক্যালভিনিস্টের কাছে এমন বিচ্ছেদের কোন অবকাস নেই… বস্তুত, ঈশ্বরের সেই বাঁছাই করা প্রেম ছাড়া নিশ্চয়তা বলে কিছু থাকতে পারে না। এটি একটি অসম্ভব বিষয় হয়ে দাঁড়ায়। নিশ্চয়তা কিভাবে সাধুদের মনোনয়ন এবং চুড়ান্ত পরিত্রাণ পর্যন্ত বিশ্বাসে অটল থাকার মতবাদের সঙ্গে সম্পর্কযুক্ত তা বোনার দেখিয়েছেন। অতএব, সিনড অফ ডর্ট মহাসভার সিন্ধান্তগুলো পরিত্রাণের নিশ্চয়তা বুঝার ক্ষেত্রে একটি চমৎকার উৎস হিসাবে কাজ করে। যখন আমরা মতবাদের প্রথম এবং পঞ্চমের প্রধান বিষয় (যা সাধুদের মনোনয়ন এবং বিশ্বাসে অটল থাকাকে সংজ্ঞায়িত করে) এর উপর দৃষ্টি দিই, তখন আমরা নিশ্চয়তা মতবাদের পাঁচটি অপরিহার্য সত্য খুঁজে পাই। 

১। নিশ্চয়তা শুরু হয় মনোনয়ন থেকে (১. ১২)

ডর্টের বিধানসমূহের (ক্যানন অভ ডর্ট)মতবাদের প্রথম অংশের ৭ নম্বর অনুচ্ছেদে মনোনয় সম্পর্কে একটি সহায়ক সংজ্ঞা প্রদান করে। এই অনুচ্ছেদে ব্যখ্যা করা হয়েছে, “জগত পত্তনের পূর্বে, কিভাবে ঈশ্বর কেবল তাঁর দয়ায় এবং ইচ্ছার অবাধ ও সদয় সন্তুষ্টি অনুযায়ী, তিনি খ্রীষ্টের মধ্য দিয়ে পরিত্রাণের জন্য নির্দিষ্ট সংখ্যক কিছু মানুষকে বেছে নিয়েছিলেন] ।” মনোনয়ন বিষয়টি বিশাল এক সত্য। শাস্ত্র আমাদেরকে আহবান করে যেন আমরা এই সত্যটি উপলদ্ধি করি যে সদপ্রভু তাঁর লোকদেরকে এই জগত পত্তনের পূর্বেই বেছে নিয়েছিলেন। তবে এই সুগভীর সত্যটি কিভাবে আমাদেরকে নিশ্চিয়তা প্রদান করে? ডর্টের ক্যানন বা বিধানগুলি মতবাদের প্রথম অংশের ১২ নম্বর অনুচ্ছেদে এই বলে উত্তর দেয় যে, “মনোনীতদের উপযুক্ত সময়ে ..নিশ্চয়তা… প্রদান করা হয়… এমন নিশ্চয়তা ঈশ্বরের গোপন ও গভীর বিষয়গুলো নিয়ে কৌতুহলবশত অনুসন্ধান করার মাধ্যমে আসে না।” আমাদের অবশ্যই বুঝতে হবে যে আমাদের ঈশ্বর আমাদের থেকে সম্পূর্ণ ভিন্ন। আমাদের নির্মাতা বা সৃষ্টিকর্তা, যারা তাঁরই তাদেরকেই মনোনীত করেছেন। অতএব, তাঁর সৃষ্টি হিসাবে, আমরা তাঁর গোপন বিষয়গুলোর গভীরে যাওয়ার চেষ্টার মাধ্যমে নয়, বরং তিনি যা প্রকাশ করেছেন তা নিয়ে ধ্যান করার মাধ্যমেই নিশ্চয়তা লাভ করি। শাস্ত্রজুড়ে তিনি স্পষ্টভাবে মনোনয়নের যে সত্য প্রকাশ করেছেন, তা থেকে আমরা গভীর নিশ্চয়তা লাভ করতে পারি (রোমীয় ৯-১১)।  

২. নিশ্চয়তার প্রমান রয়েছে (১.১৩)

দ্বিতীয়ত, নিশ্চয়তার ফল আমরা প্রথম মতবাদের ১৩ নম্বর অনুচ্ছেদে দেখতে পাই। এই অনুচ্ছেদে বলা হয়েছে যে, “মনোনয়নের এই নিশ্চয়তার মধ্যদিয়ে ঈশ্বরের সন্তানেরা প্রতিদিন ঈশ্বরের সম্মুখে নিজেদেরকে নম্র করার … এবং প্রতিদানে তাঁকে গভীর ভালবাসা নিবেদনের আরও বড় কারণ খুঁজে পায়।” নিশ্চয়তার ফল মনোনয়ন মতবাদের বিরুদ্ধে উত্থাপিত অন্যতম প্রধান অভিযোগের জবাব দেয়; কারণ ক্যানন বা ধর্ম বিধি আরও বলেছে যে, “এর অর্থ মোটেও এই নয় যে, মনোনয়ন বিষয়ক এই শিক্ষা…ঈশ্বরের সন্তানদের তাঁর আজ্ঞা পালনের ক্ষেত্রে শিথিল করে তোলে কিংবা জাগতিক বিষয়ে আত্নতুষ্টিতে মগ্ন করে।” আমরা যে ঈশ্বরের মনোনীত এই বিষয়ে আমাদের যাদের পূর্ণ আস্থা আছে, আমরা আমাদের খ্রীষ্টিয় জীবনের সাক্ষ্যের মধ্য দিয়েও সেই নিশ্চয়তা লাভ করি।  

৩. আমাদের হারানো নবজাতকদের ক্ষেত্রেও এই নিশ্চয়তা প্রযোজ্য (১.১৭)

মতবাদের প্রথম অংশের ১৭ নম্বর অনুচ্ছেদ বিশ্বাসীদের ছেলেমেয়েদের বিষয়ে যারা খুব অল্প বয়সে মারা গিয়েছে তাদের বিষয়ে এক বিরাট পালকীয় নিশ্চয়তা প্রদান করে। আমাদেরকে বলা হয়েছে, প্রকৃতিগতভাবে নয় বরং সেই অনুগ্রহপূর্ণ নিয়মের সুবাদে তারা (ছেলেমেয়েরা) তাদের পিতামাতার সঙ্গে একসঙ্গে অন্তর্ভুক্ত রয়েছে, ঈশ্বরভক্ত পিতামাতাদের তাদের সন্তানদের, যাদেরকে ঈশ্বর শিশু অবস্থাতেই আহবান করেছেন, তাদের মনোনয়নে এবং পরিত্রাণ নিয়ে সন্দেহ করা উচিত নয়। একটি বেদনাদায়ক পরিস্থিতির প্রেক্ষাপটে ঈশ্বরের চুক্তি সংক্রান্ত প্রতিজ্ঞাগুলো দেওয়া হয়েছে। এমন কি মৃত্যুর বিষাদময় পরিস্থিতির মধ্যেও সেই অনন্ত জীবনের নিশ্চতার দিকেই আমাদের দৃষ্টি আকর্ষন করা হয়েছে। 

৪. নিশ্চয়তা একটি অভিজ্ঞতার চেয়েও বেশী (V.9–11) 

কখনও কখনও আমরা নিশ্চয়তার জন্য সম্পূর্ণভাবে আমাদের নিজেদের অভিজ্ঞতার উপর নির্ভর করতে প্রলুদ্ধ হতে পারি। আমরা কেমন উপলদ্ধি করি তা খুব দ্রুতই আমাদের নিশ্চয়তার মাপকাঠি হয়ে দাঁড়ায়। যাহোক, মতবাদের মূল শিক্ষার পঞ্চম অধ্যায়ের ৯–১১ অনুচ্ছেদে নিশ্চয়তা সম্পর্কে এমন একটি সহায়ক বর্ণনা প্রদান করে যা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে অনেক বেশী কিছুকে অন্তর্ভুক্ত করে। নয় নম্বর অনুচ্ছেদে দেখানো হয়েছে যে, কিভাবে “নিশ্চয়তা আমাদের বিশ্বাসের পরিমাপ অনুযায়ী” আসে।  ১০ নম্বর অনুচ্ছেদে দেখানো হয়েছে নিশ্চয়তা কোন ভিত্তি থেকে আসা আবশ্যক। আমাদেরকে বলা হয়েছে যে, “এই নিয়শ্চয়তা ঈশ্বরের বাক্যের বাইরে বা তা থেকে স্বতন্ত্র কোন ব্যক্তিগত প্রত্যাদেশ থেকে আসে না, বরং তা আসে ঈশ্বরের বাক্যে থাকা তাঁর প্রতিজ্ঞাগুলোর উপর বিশ্বাস থেকে।” অধিকন্তু, ১১ নম্বর অনুচ্ছেদে এমন কি এ কথাও বলা হয়েছে যে, আমাদের নিজেদের সন্দেহও আমাদের নিশ্চয়তাকে আরও সুদৃঢ় করে তোলে (১ করিন্থীয় ১০:১৩ পদ দেখুন)। তাই, ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা বা আবেগের মধ্যে নিশ্চয়তা খোঁজার পরিবর্তে, ঈশ্বরের বাক্যের ওপর আস্থার বিশ্বাসের সত্যের মধ্যেই নিশ্চয়তা খোঁজার জন্য আমাদেরকে আহবান জানানো হয়েছে। 

৫. নিশ্চয়তা নিষ্পৃহ নয় (V.১৩) 

পরিশেষে বলা যায়, নিয়শ্চয়তা কোনভাবেই নিষ্পৃহতার অবকাশ রাখে না। সাধুদের মনোনয়ন এবং শেষ পর্যন্ত বিশ্বাসে অটল থাকার মতবাদগুলোর বিরুদ্ধে তীব্রভাবে প্রতিক্রিয়া ব্যক্তকারীগণ যে অভিযোগ এনেছিল তার মধ্যে নিশ্চয়তার নিষ্পৃহতা বা উদাসীনতা হলো অন্যতম। তাদের যুক্তি ছিল এই যে, মনোনয়নের ক্ষেত্রে যদি ঈশ্বরের সার্বভৌম ক্ষমতা থাকে, এবং পবিত্র আত্মা যদি সাধুদের সংরক্ষণের কাজে সক্রিয় থাকেন, তবে খ্রীষ্টিয় জীবনে আমরা কি নিষ্পৃহ হয়ে পড়ার প্রলোভনে পড়ব না? আমরা কেন নিশ্চয়তা দাবি করে উদাসীনভাবে জীবনযাপন করব না? মতবাদের পঞ্চম অধ্যায়ের ১৩ নম্বর অনুচ্ছেদে এই অভিযোগের জবাব দিয়ে বলা হয়েছে যে, আমরা “প্রভুর পথসমুহ সতর্কতার সাথে পালন করার” চেষ্টা করি, যেন সেই পথগুলোতে চলার মধ্যদিয়ে আমরা বিশ্বাসে অটল থাকার নিশ্চয়তা বজায় রাখতে পারি।” নিশ্চয়তার সপক্ষে কিভাবে প্রমাণ থাকতে পারে তা আমরা দ্বিতীয় পয়েন্টে বিবেচনা করেছি। এই উপসংহারে আমরা দেখি যে, নিশ্চয়তা কীভাবে প্রমাণের আকাঙ্ক্ষা করে। নিশ্চয়তা “অনৈতিকতা বা ঈশ্বর ভক্তির প্রতি উদাসীনতা সৃষ্টি করতে পারে না।” বরং, যাত্রাপথে এক তীর্থযাত্রী হিসাবে আমরা নিশ্চয়তা খুঁজে পাই। যদিও আমরা সন্দেহ, প্রতিকুলতা, হোঁচট, এবং ব্যর্থতার মুখোমুখি হই, তবুও আমরা পূর্ণ নিশ্চয়তার সাথে আমাদের যাত্রা অব্যাহত রাখতে পারি যে, আমাদের প্রভু আমাদেরকে পরিত্যাগ করবেন না।

এই প্রবন্ধটি মূলতঃ লিগনিয়্যার মিনিস্ট্রিজ ব্লগে প্রকাশিত হয়েছিল।

রবার্ট এম. গডফ্রে

রবার্ট এম. গডফ্রে

ড. রবার্ট এম. গডফ্রে পেনসিলভানিয়ার নিউ হল্যান্ডে অবস্থিত জেলটেনরাইখ রিফর্মড চার্চের пастর।