5 Things You Should Know About Heaven

স্বর্গ সম্বন্ধে যে ৫টি বিষয় আপনার জানা উচিত

02-10-2026
5 Things You Should Know About the Doctrine of the Trinity

ত্রিত্বের মতবাদ সম্বন্ধে যে ৫টি বিষয় আপনার জানা উচিত

16-10-2026
5 Things You Should Know About Heaven

স্বর্গ সম্বন্ধে যে ৫টি বিষয় আপনার জানা উচিত

02-10-2026
5 Things You Should Know About the Doctrine of the Trinity

ত্রিত্বের মতবাদ সম্বন্ধে যে ৫টি বিষয় আপনার জানা উচিত

16-10-2026

দত্তকত্ব সম্বন্ধে যে ৫টি বিষয় আপনার জানা উচিত

5 Things You Should Know About Adoption

যীশু খ্রীষ্টে বিশ্বাসের দ্বারা বিশ্বাসীরা যে সব গুরুত্বপুর্ণ আশীর্বাদ লাভ করেছে, সেগুলোর মধ্যে হয়তো দত্তকত্বকে সবচেয়ে বেশী কম গুরুত্ব দেওয়া হয়। ধার্মিকতা সম্বন্ধে অনেক বেশী আলোচনা করা হয়ে থাকে, এবং বিশ্বাসী হিসাবে পবিত্রকরণ আমাদের প্রতিদিনের অংশ। কিন্তু দত্তকত্বও খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা বুঝা এবং এই গুরুত্বপূর্ণ সত্যের উপর আস্থা বিশ্বাসীদের জীবনে ফল ধারণ করাতে পারে। এখানে দত্তকত্ব সম্বন্ধে যে পাঁচটি বিষয় আপনার জানা উচিত তা তুলে ধরা হলো:

১. দত্তকত্ব হলো খ্রিস্টের সঙ্গে যুক্ত হওয়ার ফলে পাওয়া আশীর্বাদগুলোর একটি

ধার্মিক পরিগণিতকরণ এবং পবিত্রকরণের মতোই দত্তকত্বও কেবলমাত্র বিশ্বাসের মাধ্যমে যীশু খ্রীষ্টের সহিত যুক্ত থাকার কারণে ঘটে। ওয়েষ্ট মিনষ্টার লার্জার ক্যটিকিজম উল্লেখ করেঃ

দত্তকত্ব হলো ঈশ্বরের একমাত্র পুত্র যীশু খ্রীষ্টের কারণে এবং তাঁর মধ্যে, তাঁর বিনামূল্যের অনুগ্রহের একটি কাজ, যার মধ্যদিয়ে যাদেরকে ধার্মিক গণনা করা হয়েছে তাদেরকে তাঁর সন্তান হওয়ার অধিকার দেওয়া হয়েছে, তাদের উপর তাঁর নাম আখ্যায়িত করা হয়েছে, তাঁর পুত্রের আত্না তাদের উপর তাঁর পিতৃসুলভ যত্ন এবং ব্যবস্থার অধীনে দেওয়া হয়েছে, ঈশ্বর পুত্রের সমস্ত স্বাধীনতা এবং অধিকার স্বীকার করা হয়েছে, সমস্ত প্রতিজ্ঞার উত্তরাধিকারী করা হয়েছে, এবং খ্রীষ্টের সহিত গৌরবের সহভাগী করা হয়েছে। (WLC 74)

দত্তকত্ব হলো এককালীন, সুর্নিদিষ্ট কাজ যা যীশু খ্রীষ্টের কাজ থেকে প্রবাহিত হয় এবং যা আমাদেরকে ঈশ্বরের পরিবারে যুক্ত করে, এবং সেই নতুন মর্যাদার সঙ্গে যুক্ত সমস্ত অধিকার আমরা লাভ করি। (যোহন ১:১২)।  

২. দত্তকত্বের অর্থ হলো ঈশ্বরের পরিবারের একজন সদস্য হওয়া।

আমাদের প্রকৃতিগত অবস্থানে, আমরা ঈশ্বরের পরিবার থেকে বিচ্ছিন্ন। আমরা দিয়াবলের, পাপের দাস (যোহন ৮:৪৪; ইফিষিয় ২:১-৩)। কিন্তু দত্তকত্বে, আমরা ঈশ্বরের পরিবারে গৃহীত হয়েছি এবং তাঁর সন্তানদের মধ্যে গণ্য হই। প্রেরিত পৌল এই গৌরবময় পরিবর্তনের অবস্থা সম্পর্কে লিখেছেনঃ “এইজন্য তোমরা আর অচেনাও নও, বিদেশীও নও; কিন্তু ঈশ্বরের লোকদের সংগে তোমরাও তাঁর রাজ্যের ও তাঁর পরিবারের লোক হয়েছ।” (ইফিষিয় ২:১৯)।

৩. দত্তকত্বের অর্থ হলো, আমরা ঈশ্বরকে আমাদের পিতা হিসেবে পাই

উনবিংশ শতকের শেষের দিকে, বিখ্যাত উদারপন্থী ধর্মতত্ত্ববিদ এডলফ ভন হারনেক খ্রীষ্টিয় বিশ্বাসের মুল বিষয়কে দুটি সত্যে ভাগ করেনঃ মানুষের সার্বজনীন ভাতৃত্ব এবং ঈশ্বরের সার্বজনীন পিতৃত্ব। ঈশ্বর সকল মানুষের সৃষ্টিকর্তা হলেও, তিনি সবার সাথে পিতাসুলভ সম্পর্কে আবদ্ধ নন। ঈশ্বরকে পিতা হিসাবে পাওয়ার জন্য একজনকে ঈশ্বরের সন্তান হতে হবে, এটা একটি সুযোগ তাদের জন্য যাদেরকে তাঁর পরিবারে দত্তক নেওয়া হয়েছে (যোহন ১:১২)। এই কারণে প্রেরিত যোহন ভক্তির সঙ্গে বলেছেন, “দেখ, পিতা ঈশ্বর আমাদের কত ভালবাসেন! তিনি আমাদের তাঁর সন্তান বলে ডাকেন, আর আসলে আমরা তা-ই। এইজন্য জগৎ আমাদের জানে না, কারণ জগৎ ঈশ্বরকেও জানে নি।”(১ যোহন ৩:১)। এই কারণে যীশু ঈশ্বরকে পিতা বলায় ফরীশিরা অনেক বেশী সমালাচনা করেছিলেন (যোহন ৫:১৮) এবং এই কারণেই যীশু তাঁর শিষ্যদেরকে শিক্ষা দিয়েছিলেন ঈশ্বরের কাছে তাদের পিতা হিসাবে প্রার্থনা করার জন্য (মথি ৬:৯)।

৪. দত্তকত্বের অর্থ হলো, আমরা ঈশ্বরের কাছে যেতে পারি বা ঈশ্বরের কাছে আমাদের প্রবেশাধিকার রয়েছে

রোমান ক্যথলিক থিওলজীর একটি বড় দুঃখজনক দিক হলো এর সাধুদের সমন্ধে ধর্মশিক্ষা বা ধর্মতত্ত্ব। রোমান ক্যাথলিকরা শিক্ষা দেন যে ঈশ্বর এত ব্যস্ত যে তাদের প্রার্থনা শোনার তাঁর সময় নাই, তাই তাদের পক্ষে মধ্যস্থতা করার জন্য তাদেরকে সাধুদের কাছে বিনতি করা উচিত- বিশেষভাবে কুমারী মরিয়মের কাছে। এটা একটি ভংয়কর মতবাদ। সত্যিকারের বিশ্বাসীদের মধ্যস্থতাকারীর প্রয়োজন নাই, কেননা খ্রীষ্টের মধ্যদিয়ে, যিনি একমাত্র মধ্যস্থতাকারী, তারা ঈশ্বরে কাছে যাওয়ার অধিকার লাভ করেছে (যোহন ১৪:১৩-১৪; ১ তিমথীয় ২:৫)। পৌল লেখেনঃ [লিখেছেন] ““তাঁরই মধ্য দিয়ে একই পবিত্র আত্মার দ্বারা পিতার কাছে যাবার অধিকার আমাদের সকলের আছে।” (ইফিষিয় ২:১৮;  রোমীয় ৫:২ পদও দেখুন)।

৫. দত্তকত্বের অর্থ হলো, ঈশ্বরের সন্তান হিসাবে আমাদের অধিকার আছে।  

যীশু খ্রীষ্ট প্রকৃতিগতভাবেই ঈশ্বরের পুত্র, এবং আমরা দত্তকত্ব লাভের মাধ্যমে ঈশ্বরের সন্তান। এই অবস্থান বা মর্যাদার সঙ্গে আমরা অনেক অধিকার ও আশীর্বাদ লাভ করি, যা আমরা আমাদের জ্যাষ্ঠ ভ্রাতার সাথে উপভোগ করি। সেই অধিকার এবং আশীর্বাদগুলোর মধ্যে আত্নার বরদান, ঈশ্বরের নাম অন্তর্ভুক্তকরণ, ব্যবস্থার দাসত্ব থেকে মুক্তি, খ্রীষ্টের দুঃখভোগের এবং গৌরবের ভাগী হওয়া, এবং বিশেষ করে, যারা খ্রীষ্টে আছে তাদের জন্য সংরক্ষিত উত্তরাধিকার। প্রেরিত পৌল লিখেছেনঃ

“কারণ যারা ঈশ্বরের আত্মার পরিচালনায় চলে তারাই ঈশ্বরের সন্তান।  তোমরা তো দাসের মনোভাব পাও নি যার জন্য ভয় করবে; তোমরা ঈশ্বরের আত্মাকে পেয়েছ যিনি তোমাদের সন্তানের অধিকার দিয়েছেন। সেইজন্যই আমরা ঈশ্বরকে আব্বা, অর্থাৎ পিতা বলে ডাকি।  পবিত্র আত্মাও নিজে আমাদের অন্তরে এই সাক্ষ্য দিচ্ছেন যে, আমরা ঈশ্বরের সন্তান।  আমরা যদি সন্তানই হয়ে থাকি তবে ঈশ্বর তাঁর সন্তানদের যা দেবেন বলে প্রতিজ্ঞা করেছেন আমরা তা পাব। খ্রীষ্টই ঈশ্বরের কাছ থেকে তা পাবেন আর আমরাও তাঁর সংগে তা পাব, কারণ আমরা যদি খ্রীষ্টের সংগে কষ্টভোগ করি তবে তাঁর সংগে মহিমারও ভাগী হব।” (রোমীয় ৮:১৪-১৭; ইফিষিয় ১:১১-১৪ পদও দেখুন)।

আমাদের স্বর্গস্থ পিতা প্রেমে আমাদেরকে দত্তক নিয়েছেন এটা জেনে আমরা যেন সান্ত্বনায় এবং আত্নবিশ্বাসের সহিত জীবন যাপন করতে পারি।

এই প্রবন্ধটি মূলতঃ লিগনিয়্যার মিনিস্ট্রিজ ব্লগে প্রকাশিত হয়েছিল।

কেভিন ডি. গার্ডেনার

কেভিন ডি. গার্ডেনার

হলেন টেবিলটক মেগাজিনের সহকারী সম্পাদক, ফ্লা. সেন্ডফোর্ড এ রিফরমেশান বাইবেল কলেজের আবাসিক এডযাংক প্রফেসর, এবং আমেরিকার প্রেসবিটারিয়ান মণ্ডলীর একজন শিক্ষাদানকারী প্রাচীন।